Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবকে মিস করলেও চাপে নেই বাংলাদেশ

November 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিবকে মিস করলেও চাপে নেই বাংলাদেশ

Bangladesh's Soumya Sarkar wearing a face mask catches a ball during a practice session at Arun Jaitley Cricket Stadium in New Delhi on November 1, 2019, ahead of the first T20 international cricket match between Bangladesh and India. (Photo by STR / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রথমবার পূর্ণাঙ্গ ভারত সফরে গেছে বাংলাদেশ। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেই সেরা তারকা সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তাকে সবাই খুব করেই মিস করছেন। তবে রবিবার সন্ধ্যা সাতটায় প্রতিবেশি দেশটির মুখোমুখি হতে কোন চাপে নেই টিম টাইগার্স। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও রবিবার অনেক দিনের সতীর্থ সাকিবের কথা মনে রেখেই নামবে টাইগাররা। এখনই প্রিয় সতীর্থের ফেরার পর কিভাবে তাকে বরণ করা হবে সেই পরিকল্পনা করেছেন মাহমুদউল্লাহ, ‘আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম, আমরা সেভাবেই সব সময় ভালোবাসব। কারণ সাকিবের সাথে আমাদের সবার যে রকম বন্ডিং ও যখন ফিরবে আমরা সবাই দুই হাত প্রসারিত করে ওকে জড়িয়ে ধরব। আর ড্রেসিং রুমে ওকে স্বাগত জানাব ইনশাল্লাহ!’

সাকিবের জায়গা কারো দিয়েই পূরণ করা সম্ভব নয়। তারপরও তার না থাকাতে ইতিবাচক হিসেবেই দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আমরা এটাকে কোনোভাবেই চাপ হিসেবে নিচ্ছি না। আমরা বরং মোটিভেটেড। সাকিবের অনুপস্থিতি আমাদের সবার কাছে বড় একটা সুযোগ এবং আমার জন্যও। যদিও এটা ভালো করেই জানি সাকিবের জায়গাটা পূরণ করা এতো সহজ না। কারণ একজন সাকিব একদিনে তৈরি হয়নি। দশ, এগার, বার বছর ধরে ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। তারপরও আমাদের যতোটুকু সামর্থ্য আছে ওর জায়গাটা যেন আমরা পূরণ করতে পারি চেষ্টা করব।’

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু একবারও জয়ের হাসি নিয়ে ফিরতে পারেনি দলটি। এবার তো সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই। তার মানে ফল কি সেই আগের মতোই হবে? এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী। হারানোর কিছু নেই, পাওয়ার অনেককিছুই আছে। ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি সেটিই আমরা ভাবছি।’

ক্রিকেটারদের আন্দোলন, সাকিবের নিষেধাজ্ঞা মিলে গত এক সপ্তাহ বাংলাদেশের ক্রিকেট কঠিন সময় পার করেছে। মাহমুদউল্লাহ রিয়াদরা অবশ্য চেষ্টা করছেন সব পেছনে ফেলে রবিবার ম্যাচে চোখ রাখতে। শনিবার সংবাদ সম্মেলনেও এ তারকা যেন সে কথায় শোনালেন, ‘গত এক সপ্তাহে যা ঘটেছে ওখান থেকে সরে এসেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এখানে এসে রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, আমিও বলেছি। কতটুকু ভালো করতে পারে এভাবে চিন্তা করা উচিত আমার মনে হয়। সবার ওভাবেই চিন্তা করা উচিত।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে টাইগারদের বেশ চিন্তায় ফেলেছে দিল্লির বায়ু দূষণ। গতকাল অনুশীলনেও সফরকারীদের বেশির ভাগ ক্রিকেটার ও কোচের মুখে ছিল মাস্ক। তবে এ ব্যাপারটি নিয়ে আগে থেকেই সতর্ক মাহমুদউল্লাহরা। আসলে সাকিবহীন টাইগাররা চাইছেন সব প্রতিকুলতাকে পেছনে ফেলে একটা জয়। তাহলে ফের জেগে উঠবে বাংলাদেশের ক্রিকেট। কিছুটা হলেও গত কয়েকদিনে ঘটে যাওয়া কষ্টের রেশটাও কমবে।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD