Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের ভাবনায় শুধুই একটি শব্দ-জয়

September 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
উইন্ডিজ ম্যাচে সাকিবকে পাবে বাংলাদেশ!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত কয়েকমাস ধরে বাংলাদেশ ক্রিকেটের সময়টা মোটেও ভালো কাটতে। যে কারণে দলের ভেতরে-বাইরে দেখা দিয়েছে গুমোট ভাব। এ থেকে বের হতে অবশ্য একটা জয় দরকার। এজন্য বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব আল হাসানের ভাবনায় শুধুই একটি শব্দ-জয়।

গেল বিশ্বকাপে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। কিন্তু তার সতীর্থরা ভালো করতে না পারায় সেমিফাইনালের আগেই বিদায় নেয় টিম টাইগার্স। পরে শ্রীলঙ্কা সফরেও হতাশ হয়ে ফেরেন মাশরাফিরা। এদিকে ইমার্জিং দল সিরিজ হারছে শ্রীলঙ্কার কাছে, ‘এ’ দল সিরিজ হারছে আফগানদের কাছে। ভারত সফরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। তবে ব্যাপারগুলো এখন অতীত। তাই সেগুলো আর মনে করতে চাইছেন না তারা। সবার চোখ এখন ঘরের মাঠে কাল থেকে শুরু হতে যাওয়া আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট।

ঘরের মাঠে বৃহস্পতিবারই প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। যে ম্যাচ জিততে চাইছেন সাকিব,‘গত কদিনে বাংলাদেশ ক্রিকেটের সময়টা ভালো কাটছে না। হাইপারফরম্যান্স দল, “এ” দল—কোথাও আমরা খুব একটা ভালো করতে পারেনি। শুধু অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ডে ফাইনাল (ত্রিদেশীয় সিরিজে) খেলেছে। এই টেস্ট আমাদের কাছে তাই খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো ভাবে জিতলে অনেক কিছু আবার স্বাভাবিক হতে শুরু করবে।’

আফগানদের বিপক্ষে জয়ই সবাই আশা করে। কিন্তু হারলেই যে কঠোর সমালোচনায় পড়তে হবে টাইগারদের। ব্যাপারটি সাকিব জানলেই পাত্তা দিচ্ছেন। তার চোখ শুধু জয়ের দিকে, ‘ (আফগানিস্তানের মতো দলের বিপক্ষে জিতলে) প্রশংসা হয় না এটা মনে হয় ভুল ধারণা। আমরা ক্রিকেটাররা জানি এটা কত বড় ম্যাচ, জিততে হলে কতটা ভালো করতে হয় ও কঠোর পরিশ্রম করতে হয়। আমরা নিজেদের সেভাবেই উৎসাহিত করি। মানুষ কিংবা আপনারা কতটা প্রশংসা করেন না করেন, এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। ১ রানে জিতলেও সেটি জয়, ১০০ রানে জিতলেও তাই। ১ উইকেট হোক বা ১০ উইকেট, জয় তো জয়ই। জেতাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ঘরের মাঠে সব সময় বাংলাদেশ টেস্ট একাদশ করে স্পিন নির্ভর। কিন্তু আফগান শিবিরেও যে রয়েছে বিশ্ব মানের স্পিনার। যা ভাবাচ্ছে স্বাগতিকদের।

পাঁচ দিনের ম্যাচে বৃহস্পতিবার হয়তো একজন পেসার নিয়ে নামবে বাংলাদেশ। বাকিত তিন-চার থাকবেন স্পিনার। এমন একাদশ আসলে আবার সমালোচনা ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাপারটিকে পাত্তায় দিচ্ছেন না সাকিব, ‘যখন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলা হয়। ওরা অনেক সময় চার সিমার নিয়ে খেলে। একাদশে কোনো স্পিনার খেলে না। কই সেগুলো নিয়ে তো আমরা সমালোচনা করি না। আমার কাছে মনে হয় না এগুলো নিয়ে চিন্তা করার কিছু আছে। আমি এই বিষয়গুলো নিয়ে একদমই ভাবি না। আমাদের চিন্তা একটাই-ম্যাচটা জেতার। সেটি যদি দুজন বা তিনজন সিমার নিয়ে খেলতে হয়, খেলবো। একজন সিমার নিয়ে খেলতে হলেও খেলবো। যেটাই আমরা পরিকল্পনা করবো, সেটিতেই অটল থাকার চেষ্টা করবো। পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।’।

Previous Post

নতুন টেস্ট জার্সিতে সাকিবরা

Next Post

টেস্টে কেন ওপরে ব্যাট করবেন না সাকিব?

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
সেরা ‘অলরাউন্ডারের’ পথে সাকিব

টেস্টে কেন ওপরে ব্যাট করবেন না সাকিব?

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD