Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নাঈমের ৭ উইকেট, সাইফের ব্যাটে স্বস্তি

August 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নাঈমের ৭ উইকেট, সাইফের ব্যাটে স্বস্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বল হাতে আগের দিনেই শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে জাদু দেখিয়েছিলেন। শুক্রবারও প্রতিপক্ষ শিবিরকে কাঁপিয়ে দিয়েছেন নাঈম হাসান। একাই পকেটে পুরেন ৭ উইকেট। তার নৈপুণ্যে খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ইনিংসে তরুণ ওপেনার সাইফ হাসানের ব্যাটে স্বস্তি পায় জুনিয়র টাইগাররা। যে কারণে চার দিনের ম্যাচটি হয়েছে ড্র।

চার দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬০ রান। পরে নাঈমের ঘূর্ণিতে প্রতিপক্ষকে ২৪৪ রানে গুটিয়ে দিয়ে লাল-সবুজরা লিড নেয় ১১৬ রানের। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ১০২ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। শেষ পর্যন্ত ১১৩ বলে চারটি চার ও একটি ছয়ে ৪০ রানে অপরাজিত থাকেন সাইফ। পঞ্চম উইকেটে তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ার পথে পাঁচটি চারে ২৫ রান করেন জাকির হাসান।

ব্যাট হাতে শুক্রবার ব্যর্থ হন নাঈম শেখ। ৫৪ বল খেলে ৮ রান করেন তরুণ এই ওপেনার। দুটি করে ছয় ও চারে ৩৮ বলে ২৫ রান করে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। এদিকে ইয়াসির আলী চৌধুরী-আফিফ হাসানরা পারেননি নিজেদের মেলে ধরতে। তবে সাইফ ছিলেন উজ্জ্বল। এক প্রান্ত আগলে রেখে ৪০ রানে অপরাজিত ছিলেন।

এরআগে শুক্রবার ৬ উইকেটে ১৯০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কান শিবিরে শুরুতেই ধাক্কা দেন নাঈম। চামিকা করুনারত্নেকে বোল্ড করেন তিনি। পরে এ অফস্পিনার তুলে নেন কালানা পেরেরা ও নিশান পেইরিসকেও। এক প্রান্ত আগলে রেখে দলকে টানা আশেন বান্দারাকে ফিরিয়ে লঙ্কানদের আড়াইশর আগে গুটিয়ে দেন শফিকুল ইসলাম।

৯৩ রানে ৭ উইকেট নিয়েছেন নাঈম। শফিকুল ২ উইকেট নেন ৫৯ রানে। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগামী মঙ্গলবার দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ৩৬০

শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ১৯০/৬) ১০৩.৪ ওভারে ২৪৪ (বান্দারা ৮৫, করুনারত্নে ৮, পেরেরা ৮, নিশান ১৫, ফার্নান্দো ১*; ইয়াসিন ১৬-৪-২৮-০, শফিকুল ২৩.৪-৬-৫৯-২, নাঈম ৪০-১৪-৯৩-৭, তানভীর ২২-৭-৪১-১, আফিফ ২-১-৬-০)

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ২য় ইনিংস: ৪৩ ওভারে ১০২/৪ (সাইফ ৪০*, নাঈম ৮, শান্ত ২৫, ইয়াসির ৩, আফিফ ১, জাকির ২৫*; ফার্নান্দো ৭-২-১৯-১, পেরেরা ৭-৪-৪-০, করুনারত্নে ৫-১-৫-০, মেন্ডিস ৬-৩-১৮-০, নিশান ১৫-৪-৪৩-৩, আসালঙ্কা ৩-০-১৩-০)

ফল: ম্যাচ ড্র

ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD