Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফেরার লড়াইয়ে মাশরাফি-সাইফউদ্দিন

July 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাশরাফিকে নিয়ে ফের শঙ্কা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শ্রীলঙ্কা সফরের জন্য তৈরিই ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু তার আগে অনুশীলনে দু’জনই পড়েন চোটে। যে কারণে দেশের থেকে গেছেন তারা। সুস্থ হতে অবশ্য চেষ্টার কোন কমনি নেই তাদের। আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন তারা। এরইমধ্যে অবশ্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, টাইগার ঐ দুই তারকার পুরো ফিট হতে আরও এক মাস সময় লাগবে।

মাশরাফি হ্যামস্ট্রিংয়ের আর সাইফউদ্দিন বয়ে বেড়াচ্ছেন ব্যাক পেইনের চোট। বর্তমানে দুজনই তিন সপ্তাহের বিশ্রামে রয়েছেন। এরইমধ্যে ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। তাদের চোটের বর্তমান অবস্থা, কবে ফিরবেন- এসব নিয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। আমরা প্রাথমিক ভাবে তার স্ক্যান করাই এবং তাতে গ্রেড ওয়ান মাসেল ইনজুরি ধরা পড়ে। সাধারণত এ ধরনের ইনজুরিতে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। কিন্তু আমরা ধারণা করছি রি-ইনজুরি অর্থাৎ এখানে এর আগেও ব্যথা পেয়েছিল। ফলে পুরোপুরি ফিট হতে দ্বিগুণ সময় লাগবে। কিন্তু এই ইনজুরি যদি আবার হয় তাহলে পুরো মৌসুমটা মাঠের বাহিরে থাকতে হতে পারে। সে জন্যই আমরা বেশি সর্তক। আশা করছি আগামী আগস্ট মাসের শেষে দিকে মাশরাফি পুরো ফিট হয়ে ফিরবে।’

সাইফউদ্দিনের ব্যাপারে চিকিৎসক দেবাশীষ বলেন, ‘সাইফউদ্দিনের ইনজুরিটাও বেশ পুরোনো। ও অনেক দিন ধরে ব্যাক পেইনের অভিযোগ করছিলো। এই বছরের শুরুর দিকে ব্যথাটা বেড়ে গেলে তাকে ইনজেকশন দেওয়া হয়। কয়েকদিন ভালই ছিলো। বিশ্বকাপের আগে ব্যথাটা আবার অনুভব করে। এরপরই ইংল্যান্ডে ডাক্তার দেখালে আবারও একই ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এভাবে ইনজেকশন নিলে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। তাই আমরা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। অপাতত সে ব্যাটিং করতে পারছে। বোলিং করাটা বন্ধ আছে। আগামী আগস্টের শেষের দিকে সে পুরো ফিট হয়ে বোলিং করতে পারবে।’

এদিকে গেল বিশ্বকাপ থেকেই চোট বয়ে বেড়াচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তারপরও তারা গেছেন শ্রীলঙ্কা সফরে। সেখান থেকে দেশে ফিরলে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি’র চিকিৎসক।

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD