Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার ওভারের নাটকীয়তা শেষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

July 15, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সুপার ওভারের নাটকীয়তা শেষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

স্বপ্নের মতো এক ফাইনাল। লো-স্কোরিং ম্যাচে উত্তেজনা থাকল কানায় কানায়। লর্ডসের ময়দানে ম্যাচটা মনে হচ্ছিল জিততে যাচ্ছে ইংল্যান্ড। আবার এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড! রুদ্ধশ্বাস উত্তেজনা। কী আশ্চর্য্য শেষ অব্দি নির্ধারিত ওভারে দুই দলই তুলল ২৪১ রান।

ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল গড়াল সুপার ওভারে! যেখানে রোববার উড়ল ইংলিশদের বিজয় নিশান। তবে সুপার ওভারেও থাকল রোমাঞ্চ। এখানেও রান সমান। ইংল্যান্ড ৬ বলে তুলল ১৫। এরপর নিউজিল্যান্ডও ১৫। কিন্তু নিয়ম অনুযায়ী শেষ দুই দলকে আলাদা করল বাউন্ডারি সংখ্যা। যেখানে নাটকীয়তার চূড়ান্ত রূপটা দেখল ক্রিকেট ভক্তরা।

নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জিতল ইংল্যান্ড। যদিও স্কোরে লেখা থাকবে টাই!

লর্ডসে রোববার বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড তুলে ৫০ ওভারে ২৪১ রান। এরপর শেষ ওভারে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে ঠিক ২৪১ রানেই অল আউট স্বাগতিক ইংল্যান্ড। ফাইনাল গড়ায় তাই সুপার ওভারে।

এই রোমাঞ্চে ইংল্যান্ডের ব্যাটিংয়ে নামেন জস বাটলার ও বেন স্টোকস। ট্রেন্ট বোল্টের ওভারে তারা করেন
১৫ রান। এপরপর জোফরা আর্চারের ওভারে মার্টিন গাপটিল আর জিমি নিশামও তুলেন ১৫ রান। এখানেও সমান। কিন্তু শেষে বেশি বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন ইয়ন মরগানের ইংল্যান্ড!

সুপার ওভারসহ ইংলিশদের চার ও ছক্কা ছিল ২৬টি আর নিউজিল্যান্ডের ১৭টি। দ্বাদশ বিশ্বকাপের রোমাঞ্চ ছড়ানো ইতি!

ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস। শেষ ওভারে তার একটি ছক্কা ও তার ডাইভে ভাগ্যের ছোঁয়ায় পাওয়া ৬ রানেই টাই হয় হয় ম্যাচ। আর স্টোকস অপরাজিত থাকেন তিনি ৮৪ রানে। এরপর সুপার ওভারেও দলের ১৫ রানের ৮ রান করেন স্টোকস। ফাইনালের সেরা তিনিই।
গতবারের মতো এবারও হতাশা নিয়েই মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। আগেরবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল কিউইরা। এবার তাদের হারাল ইংল্যান্ড। ক্রিকেটের জনকরা প্রথমবারের মতো পেল বিশ্বকাপ!

অন্যদিকে টুর্নামেন্টের সেরা হলেন কেন উইলিয়ামসন। যদিও মুখে হাসি ছিল না কিউই ক্যাপ্টেনের।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪১/৮ (গাপটিল ১৯, নিকোলস ৫৫, উইলিয়ামসন ৩০, টেলর ১৫, ল্যাথাম ৪৭, নিশাম ১৯, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ৫*, হেনরি ৪, বোল্ট ১*; ওকস ৯-০-৩৭-৩, আর্চার ১০-০-৪২-১, প্লাঙ্কেট ১০-০-৪২-৩, উড ১০-১-৪৯-১, রশিদ ৮-০-৩৯-০, স্টোকস ৩-০-২০-০)।

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৪১ (রয় ১৭, বেয়ারস্টো ৩৬, রুট ৭, মর্গ্যান ৯, স্টোকস ৮৪*, বাটলার ৫৯, ওকস ২, প্লাঙ্কেট , আর্চার ০, রশিদ ০, উড ০; বোল্ট ১০-০-৬৭-০, হেনরি ১০-২-৪০-১, ডি গ্র্যান্ডহোম ১০-২-২৫-১, ফার্গুসন ১০-০-৫০-৩, নিশাম ৭-০-৪৩-৩, স্যান্টনার ৩-০-১১-০)।

ফল: ম্যাচ ও সুপার ওভার টাই; বাউন্ডারিতে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচসেরা: বেন স্টোকস

টুর্নামেন্টসেরা: কেন উইলিয়ামসন

Previous Post

সাবের হোসেনের প্রশ্ন-বোর্ড কেন জবাবদিহিতার বাইরে থাকবে?

Next Post

বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের এ টু জেড

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের এ টু জেড

বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের এ টু জেড

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD