Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রোহিতের বিশ্বরেকর্ডে উড়ছে ভারত

July 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রোহিতের বিশ্বরেকর্ডে উড়ছে ভারত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সময় এখন রোহিত শর্মার। ব্যাট হাতে যা চাইছেন, তাই যেন করতে পারছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। এবার নতুন এক ইতিহাস গড়লেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা মিলল এক ব্যাটসম্যানের পাঁচ সেঞ্চুরি। আর সেই বিরল কীর্তির মালিক রোহিত। তার পাশাপাশি শনিবার লোকেশ রাহুলও করলেন শতরান। তারই পথ ধরে শ্রীলঙ্কাকে উড়িয়ে মাঠ ছেড়েছে ভারত।

হেডিংলিতে শনিবার বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। এবারের বিশ্বকাপে আগেই সেমি-ফাইনালের টিকিট পেয়েছে ভারত। একইভাবে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। এই জয়ে ৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। শ্রীলঙ্কা ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ করল তাদের বিশ্বকাপ।

তেমন ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৬৪ রান। সেঞ্চুরি করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে ৩ উইকেট লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
রোহিত দারুণ সময় কাটাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

৯২ বলে শতরান করতেই উঠে যান অনন্য উচ্চতায়। এটি এবারের বিশ্বকাপে রোহিতের পঞ্চম শতরান। এর আগে এই রেকর্ড ছিল সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

অন্যদিকে মাত্র দুই বিশ্বকাপ খেলেই মোট ছয় সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন শচীনকে। যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এই দুজন। ছয়টি বিশ্বকাপ খেলে শচিনের সেঞ্চুরি সংখ্যা ছয়টি।

রোহিতের এবারের বিশ্বকাপের আট ইনিংস দেখে নিন এক নজরে ১২২*, ৫৭, ১৪০, ১, ১৮, ১০২, ১০৪, ১০৩। একইসঙ্গে এবারের বিশ্বকাপে রান সংগ্রাহকের দিক থেকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেলেন রোহিত। তার মোট রান ৬৪৭।

এর আগে ব্যাট করতে নেমে লাহিরু থিরিমানে করেন ৫৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ বলে ৯ চার ও ২ ছয়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১২৮ বলে ১০ চার ও ২ ছয়ে ১১৩ রানে আউট তিনি। ভারতের হয়ে ১০ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬৪/৭ (করুনারত্নে ১০, কুসল পেরেরা ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১/৭৩, বুমরাহ ৩/৩৭, পান্ডিয়া ১/৫০, জাদেজা ১/৪০, কুলদীপ ১/৫৮)
ভারত: ৪৩.৩ ওভারে ২৬৫/৩ (রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪*, পান্ত ৪, পান্ডিয়া ৭*; মালিঙ্গা ১/৮২, রাজিথা ১/৪৭, উদানা ১/৫০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা

Previous Post

Tigers feel sorry for Sakib

Next Post

সেমিতে ইংল্যান্ডকে পেল অজিরা, কিউইদের প্রতিপক্ষ ভারত

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
সেমিতে ইংল্যান্ডকে পেল অজিরা, কিউইদের প্রতিপক্ষ ভারত

সেমিতে ইংল্যান্ডকে পেল অজিরা, কিউইদের প্রতিপক্ষ ভারত

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD