Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রোজা রেখেই মাঠে ছিলেন মুশফিক-রিয়াদ-মিরাজ

June 3, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রোজা রেখেই মাঠে ছিলেন মুশফিক-রিয়াদ-মিরাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ দলের ক্রিকেটাররা বরাবরই ধর্মপ্রাণ। তারই পথ ধরে রমজানের রোজাও রাখছেন। কিন্তু বিশ্বকাপের মাঠেও যে তারা রোজা রেখেই নামবেন তা আঁচ করা যায়নি। রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোজা রেখে খেলেছেন তিন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে জানালেন ‘মুশি (মুশফিক), রিয়াদ (মাহমুদউল্লাহ) ও মিরাজকে নিয়ে আমি গর্বিত ওরা তারা রোজা রেখে ভালো খেলেছে।’

ইউরোপে রোজা থাকতে হয় ১৯ ঘণ্টার বেশি সময়। এই দীর্ঘ সময় উপবাস থেকে অনুশীলন, ম্যাচ খেলা ভয়াবহ কঠিন। ফিট ফিট রাখাটাও বেশ কষ্টসাধ্য। তারপরও কাজটিই করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ।

মুশফিক-রিয়াদের আগের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম রোজা রেখে আন্তর্জাতিক ম্যাচ খেললেন মিরাজ। তিনি জানান, ‘বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকে। আল্লাহর অশেষ রহমত, রোজার দিনে এমন ম্যাচ খেলা ভাগ্যের ব্যাপার। এটা অনেক বড় অভিজ্ঞতা। ভালো লেগেছে, এমন দিনে জিততে পেরেছি। যখন নিয়ত করেছি রোজা থাকব, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। মাশরাফি ভাই বলছিলেন, আমাদের ওপর আল্লাহর বরকত আছে।’

অবশ্য মাঠে ছিলেন বলেই কীনা কে জানে রোজা মাথায় ছিল না মিরাজের। রোববার ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বলেন, ‘খেলার সময় রোজা মাথায় ছিল না। বোলিং-ব্যাটিং নিয়েই বেশি ভেবেছি। যখন খেলা শেষ হয়েছে, তখন একটু খারাপ অনুভব হয়েছে, মনে পড়েছে, আমি তো রোজা আছি!’

রোজা রেখে নেমে ১৩১ মিনিট উইকেটে থেকে ৮০ বলে ৭৮ রান  তুলেন মুশফিক।৫০ ওভার পর্যন্ত উইকেটকিপিং করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ মিনিট উইকেটে টিকে মাত্র ৩৩ বলে অপরাজিত ৪৬ রান তুলেন। আর মেহেদি হাসান মিরাজ তিন বলে অপরাজিত ৫ রানে। এরপর বল হাতে ১০ ওভারে ৪৪ রানে তুলে নেন ১ উইকেট।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD