Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ

May 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেটাঙ্গনে একের পর এক দুঃসংবাদ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রস্তুতি ম্যাচটা ভাল হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছেই নাজেহাল। তবে এটি ছিল নিছকই আনুষ্ঠানিকতার ম্যাচ। এবার আসল লড়াই ডাবলিনের মালাহাইডে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩.৪৫ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

এই লড়াইয়ের আগে টাইগারদের দুঃচিন্তার কারণ হয়েছে আয়ারল্যান্ডের আবহাওয়া। কেননা সেখানকার ৮-১০ ডিগ্রি তাপমাত্রার কারণে ক্রিকেটারদের শরীরের পেশিতে একধরনের জড়তা কাজ করছে। গত পরশু প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের আউটের ধরনের তা স্পষ্ট হয়েছে। বাংলাদেশের ৮ ব্যাটসম্যানের ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন এ কারণেই

এবারের বিশ্বকাপ প্রস্তুতি ভালভাবে সারতেই আয়ারল্যান্ড পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা তিন দিন অনুশীলন করার পর একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে টাইগাররা। কিন্তু এখন পর্যন্ত ভাল কোন সুখবর দিতে পারেননি সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে রোববার ৮৮ রানে হারে স্টিভ রোডসের শিষ্যরা। ওপেনার লিটন দাস আশা করছেন আজ থেকে শুরু হতে যাওয়া ‘আসল’ লড়াইয়ের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। আপাতত সে লক্ষ্য পূরণ তৈরি মাশরাফি বিন মর্তুজারা।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল ও লিটস দাস মোটামুটি ভাল শুরু এনে দেন। এরপর সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ নিজেদের মেলে ধরেন। কিন্তু দলের হার এঁড়াতে পারেননি। তার আগে বল হাতে খুব একটা ভালো করতেও পারেনি সফরকারীরা। সুখবর হিসেবে বলা যায় চোটমুক্ত হওয়া তাসকিন পকেটে পুরেন ৩টি উইকেট। যদিও এ ডানহাতি পেসার ছিলেন খরুচে।

প্রস্তুতি ম্যাচে হারলেও আজ মূল লড়াই থেকেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এমনটাই মনে করেন লিটন দাস, ‘জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা কাজে দেবে।’

ত্রিদেশীয় সিরিজে রোববার দ্বিতীয় সারির দল নিয়েও আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা নিজেদের দিনে কি করতে পারে তা ভালো করেই জানে বাংলাদেশ। তাইতো সেভাবেই নিজেদের প্রস্তুত করেছে টিম টাইগার্স। তারপরও সফরকারীদের ভয়টা বেশি করে রয়েছে বোলিং নিয়ে। এখনো চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এদিকে বল হাতে খুব একটা ছন্দে নেই সাকিব আল হাসান। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সতীর্থদের প্রতি শতভাগ আস্থা রেখেই মাঠে নামছেন। প্রস্তুতি ম্যাচে অবশ্য মাঠের বাইরে ছিলেন তিনি।

Previous Post

দেখে নিন বিসিবি এইচপি দল

Next Post

সাব্বিরের মাহে রমজানের শুভেচ্ছা

Related Posts

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

1
চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

1
বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

5
Next Post
সাব্বির ফের জয়ের নায়ক

সাব্বিরের মাহে রমজানের শুভেচ্ছা

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

by cricbdadmin
0
1

শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতোই ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম...

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

by cricbdadmin
0
1

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায়...

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD