Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আয়ারল্যান্ডে প্রস্তুতি চলছে টাইগারদের

May 4, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লিজেন্ডসদের জার্সিতে তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপ মিশনের এখন প্রস্তুতি পর্বে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে লড়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজারা। তাপমাত্রাও বেশ ভাবাচ্ছে। কারণ ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মতো। সেই গরম থেকে এখন ১৩ ডিগ্রী কনকনে ঠান্ডায় টাইগার ক্রিকেটাররা।

আয়ারল্যান্ডে পৌঁছেই অনুশীলনে ব্যস্ত আঠে স্টিভ রোডসের শিষ্যরা। শুক্রবারের পর শনিবারও পুরো দল এক হয়েই নিজেদের মানিয়ে নেয়ার কাজে নামেন। কেউ কেউ নেটে ব্যাটিংটা ঝালিয়ে নেন। বোলাররাও বল হাতে নেন

ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলনে করে বাংলাদেশ দল। কনকনে শীতের মধ্যেই সবাই প্রথমে একটা ছোট্ট মিটিংও হয়েছে। তারপরই নেটে ব্যাটিং অনুশীলন করেন সৌম্য সরকার, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। বল হাতে নিজেদের দেখে নেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা।

এরপরই মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদরা ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

গত বুধবার বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন মাশরাফিরা। ঐদিনই সন্ধ্যায় সপরিবারে সাকিব ঢাকা ছাড়েন। তার আগের রাতে ডাবলিনে যান ফরহাদ রেজা।

রোববার আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের বল মাঠে গড়াবে। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উইন্ডিজ। ৫ মে মাশরাফির দল প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।

এই সিরিজ শেষে ১৭ মে বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে। লেস্টারশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। বিশ্বকাপ শুরু ৩০ মে। আর মাশরাফিরদের প্রথম প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ  দক্ষিণ আফ্রিকা।

Previous Post

আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা

Next Post

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD