Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাল্টে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি!

April 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাল্টে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সমালোচনার মুখে শেষ অব্দি পাল্টে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ জার্সি উন্মোচিত হতেই চলছে সমালোচনার ঝড়। প্রতি বিশ্বকাপের মতো দুটি জার্সি থাকছে টাইগারদের জন্য। একটি সবুজ, অন্যটি লাল। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে সবুজ জার্সিতে লালের ছোঁয়া না থাকা নিয়ে! সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনায় মেতেছেন ভক্তরা।

বাংলাদেশের সবুজ জার্সির সঙ্গে আয়ারল্যান্ড কিংবা পাকিস্তান দলের জার্সির মিল দেখছেন! ব্যাপারটি নিয়ে অবশ্য ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মঙ্গলবার বলেন, ‘জার্সি বদল করতে আমরা আইসিসিকে জানাব। যেহেতু আগের জার্সির নকশা চূড়ান্ত হয়েছে, তাই চাইলেই বদল করা যায় না। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

ইংল্যান্ড বিশ্বকাপে সবুজ রঙের জার্সিতেই বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষের জার্সির সঙ্গে রং মিলে গেলে দেখা যাবে লাল জার্সিতে।

জানা গেল, জার্সি নিয়ে প্রশ্ন উঠলেই হুট করে সেটা পরিবর্তন করতে পারে না বিসিবি। এজন্য আইসিসির কাছ থেকে অনুমতি নিতে হয়। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘নকশা কী হবে, সেটা আমরা পরে বলতে পারব। তবে যে বিষয়টি নিয়ে কথা উঠেছে, সবুজের মধ্যে লাল রং নেই, আমরা পরিবর্তিত জার্সিতে অবশ্যই লাল রং রাখার চেষ্টা করব।’

এদিকে সবুজ রঙের জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলেও জানান জালাল ইউনুস, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’

প্রথমবার বাজারে পাওয়া যাবে টাইগারদের অফিসিয়াল জার্সি। এরইমধ্যে বোর্ডও নির্ধারণ করে দিয়েছে মূল্য। কিন্তু এরইমধ্যে ক্রিকেট প্রেমিদের জার্সি পছন্দ না হওয়ায় বিক্রি নিয়ে জেগেছে শঙ্কা। যা কাটাতে অবশ্য চেষ্টার কোন কমনি করছে না বিসিবি।

Previous Post

আশার প্রদীপ জ্বালিয়ে নতুন মিশনে মাশরাফিরা

Next Post

লড়াইয়ে প্রস্তুত মুশফিক

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

1
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
সেমিতে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের : মুশফিক

লড়াইয়ে প্রস্তুত মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
1

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD