ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শনিবার তারা
হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ফরহাদ রেজার দল প্রথম রাউন্ডের ম্যাচে ৯ উইকেটে জিতেছে। ১৭৬ রানের লক্ষ্য ছিল সামনে। যা অনায়াসে ৩৮ বল হাতে রেখেই টপকে যায় দোলেশ্বর।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে শাইনপুকুর। শুরুতে সোহরাওয়ার্দি শুভ দ্রুত ফিরলেও এরপর পথ দেখান সাব্বির হোসেন। ৩১ রান করে তিনিও ধরেন সাজঘরের পথ।
এরপর একে একে আফিফ হোসন, শুভাগত হোম চৌধুরী ও যশপাল সিং ফিরে গেলে চাপে পড়ে শাইনপুকুর। ধীমান ঘোষ-দেলোয়ার হোসেন গড়েন ৪৬ রানের জুটি। দেলোয়ার ৪০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ফরহাদ রেজা নেন ৩ উইকেট। স্পিনার আরাফাত সানির শিকার ৩১ রানে ২ উইকেট।
জবাবে নেমে সৈকত আলীর সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন সাইফ। ২৩ রান ফেরেন সৈকত। এরপর অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ফরহাদ ও সাইফ দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ১৩২ বলে ৮৩ রান করেন সাইফ।দ্বিতীয় উইকেটে ১১৯ রানের জুটি গড়েন দু’জন। ফরহাদ করেন ৬৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৭.১ ওভারে ১৭৫ (শুভ ৫, সাব্বির ৩১, আফিফ ১৩, হৃদয় ৩৩, শুভাগত ২, যশপাল ১, ধীমান ২৪, দেলোয়ার ৪০*, টিপু ১৪, সুজন ৩, শরিফুল ১; সানি ২/৩১, রেজা ৩/৩২, মাহমুদুল ১/১৮, সৈকত ০/৪, নাসিম ০/৩৬, এনামুল জুনিয়র ১/৩৬)
প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ১৭৬/১ (সৈকত ২৩, সাইফ ৮৩*, ফরহাদ ৬৬*; সুজন ০/২৬, শরিফুল ০/৩৩, দেলোয়ার ০/১৭, শুভ ১/১৮)
ফল: প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাইফ হাসান



