Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাফীস : ২৪ বলে ৪৬, তারপরও শুরুটা ভাল হলো না রূপগঞ্জের

February 25, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টি সঙ্গী করেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি লিগ। তবে ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে ঠিকই মাঠে নামতে পেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। যদিও ম্যাচটি শেষ অব্দি কমিয়ে করা হয় ১৩ ওভারে। মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য তেমন ভাল কিছু করতে পারেনি লিজেন্ডসরা। শাইনপুকুরকে জয় এনে দেন শুভাগত হোম চৌধুরী।

টি-টুয়েন্টি লিগের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

সোমবার ‘সি’ গ্রুপের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি করে ১১৫ রান। শাহরিয়ার নাফীস দুর্দান্ত ব্যাট করেছেন। তিনি ২৪ বলে ৪৬ রান তুলে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার আর ৪টি ছক্কা। কিন্ত তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেন নি। যদিও শুরুতে মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৯। আর শেষে নাঈম ইসলাম মাত্র ৪ বলে ১৫ রান করেন। ১টি চার ও এক ছয়ে এই রান করেন তিনি।

তারপরও ১১৫ রানে আটকে যায় রূপগঞ্জ। শাইনপুকুরের সুজন হাওলাদার আর সোহরাওয়ার্দী শুভ নেন ২টি করে উইকেট। হামিদুল ইসলাম নেন ১ উইকেট।

১৩ ওভারে ১১৬ রান লক্ষ্যে নেমে অবশ্য অনায়াসে জিততে পারেনি শাইনপুকুর। সাব্বির হোসেন, সোহরাওয়ার্দী শুভ দাপটে ব্যাট করলেও অন্যদের চেপে ধরে ছিল লিজেন্ডস বোলাররা। সাব্বির ২৫ বলে ৩২ ও সোহরাওয়ার্দী ১৪ বলে করেন ১৬ রান।

অবশ্য শুভাগত হোম ১০ বলে ২টি চার ও তিন ছক্কায় ৩২ রান না করলে ম্যাচটা লিজেন্ডসরাই জিততে পারতো। দেলওয়ার হোসেন ২ বলে ১০ রান তুললে ৩ বল আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে শাইনপুকুর।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, নাবিল সামাদ ও মুকতার আলী।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩ ওভারে ১১৫/৫ (পাপ্পু ১৪, মোহাম্মদ নাঈম ১৯, শাহরিয়ার ৪৬*, মারুফ ৬, জাকের ১১, মুক্তার ১, নাঈম ১৫*; সুজন ২/২৩, হামিদুল ১/১৬, দেলোয়ার ০/৩১, শুভ ২/১২, শুভাগত ০/১৪, টিপু ০/১৭)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১২.৩ ওভারে ১১৭/৫ (সাব্বির ৩২, শুভ ১৬, আফিফ ৮, হৃদয় ৯*, শুভাগত ৩২, ধীমান ৬, দেলোয়ার ১০*; শহীদ ১/২৯, আসিফ ১/১৪, নাবিল ১/২৭, নাঈম ০/২২, মুক্তার ১/২৫)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শুভাগত হোম চৌধুরী

Previous Post

ব্যাটে-বলে দাপট সাব্বিরের

Next Post

মানিক খানের হ্যাটট্রিকের সুপার ওভারের উত্তেজনা

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

16
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

9
Next Post
মিজানুরের ব্যাটে ব্রাদার্সের জয়

মানিক খানের হ্যাটট্রিকের সুপার ওভারের উত্তেজনা

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
16

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD