Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রংপুরকে হারিয়ে ফাইনালে ঢাকা

February 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ট্রফি সাকিবের ঢাকার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ডু অর ডাই ম্যাচ। জিতলে ফাইনাল। হারলে বিদায়। এমন সমীকরণে রংপুর রাইডার্সের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। বুধবার মিরপুরের শেরেবাংলায় বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হেসে-খেলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা পেলেও সময় মতো সুপার ফ্লপ মাশরাফি বিন মর্তুজার দল। ফাইনালে উঠার দুটো সুযোগই কাজে লাগাতে পারেনি দলটি।
অন্যদিকে টেনেটুনে প্লে-অফে জায়গা করে নিয়ে সাকিবের দল পেলে ফাইনালের টিকিট। শুক্রবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে ৫ উইকেট হারাল ঢাকা। ২০ বল হাতে রেখেই অনায়াস জয়।

প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স তুলে ১৪২ রান। ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। জবাবে নেমে শুরুতে উপুল থারাঙ্গা আর সুনিল নারাইনকে হারালেও এরপরই পথ খুঁজে পায় ঢাকা। সাকিবের ব্যাট থেকে আসে ২৩। কায়রন পোলার্ড ১৪। আর আন্দ্রে রাসেল অপরাজিত ৪০ রানে দলকে নিয়ে যান লক্ষ্যে।

এর আগে ব্যাট করতে নেমে রংপুর চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। যা একটু লড়লেন মোহাম্মদ মিঠুন ও রবি বোপারা। আরো একবার ব্যর্থ ক্রিস গেইল। ঝড়ের গতিতে শুরু করলেও এরপরই ফ্লপ। তার আগে নাদিফ চৌধুরী কিছুক্ষণ লড়াই করেন। শুভাগত হোমকে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। ১২ বলে করেন ২৭ রান।
গেইল আরো একবার হতাশ করে ১৩ বলে করেন ১৫ রান। রান পেলেন না এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশো। আউট হয়েছেন প্রথম বলেই! তারপর পথ দেখাচ্ছিলেন বোপারা ও মিঠুন। কিন্তু মিঠুন ২৭ বলে ৩৮ রানে ধরেন সাজঘরের পথ।

লড়ে যাচ্ছিলেন বোপারা। কিন্তু তিনিও থামেন ৪৩ বলে ৪৯ রানে। রুবেল হোসেন ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট। আন্দ্রেস রাসেল ও অনিক নেন দুটি উইকেট।

শুক্রবারের বিপিএলের ফাইনালে দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই। ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ঢাকা লড়বে ২০১৫ সালের চ্যাম্পিয়ন কুমিল্লার সঙ্গে।

সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৪২ (গেইল ১৫, নাদিফ ২৭, মিঠুন ৩৮, রুশো ০, বোপারা ৪৯, হাওয়েল ৩, মাশরাফি ০, নাহিদুল ৪, ফরহাদ ২, শফিউল ০, অপু ০*; রাসেল ৪-০-৩১-২, রুবেল ৩.৪-১-২৩-৪, শুভাগত ১-০-১৮-১, সাকিব ৪-১-২৯-১, নারাইন ৪-০-১৮-০, অনিক ৩-০-২১-২)।
ঢাকা ডায়নামাইটস: ১৬.৪ ওভারে ১৪৭/৫ (থারাঙ্গা ৪, নারাইন ১৪, রনি ৩৫, সাকিব ২৩, পোলার্ড ১৪, সোহান ৯*, রাসেল ৪০*; মাশরাফি ৪-০-৩২-২, ফরহাদ ১-০-১৩-০, অপু ৩.৪-০-৪৭-১, শফিউল ৩-০-২০-০, নাহিদুল ২-০-১৬-০, হাওয়েল ৩-০-১৭-১)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : রুবেল হোসেন

Previous Post

ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

Next Post

নিউজিল্যান্ডে পৌঁছে গেলেন মুশফিকরা

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

9
নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

7
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

7
Next Post

নিউজিল্যান্ডে পৌঁছে গেলেন মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
5

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD