Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কুমিল্লাকে উড়িয়ে শীর্ষে রংপুর

February 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টি-টুয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুরি। ব্যাটসম্যানদের চার-ছক্কা দেখতেই গ্যালারিতে ভীড় করেন দর্শকরা। কিন্তু মিরপুরের শেরেবাংলার উইকেটে শুধুই রান খরা। এখানে চার-ছয় দূরে থাক, পুরো ওভার টিকতে গিয়েই হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। শনিবার তেমনই অভিজ্ঞতা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের।

ইমরুল কায়েসের দলকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে ৯ উইকেটে অনায়াসে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয় কুমিল্লা। এরপর ৬৩ বল আর ৯ উইকেট জয়ের ম্যাচ জিতে নেয় রংপুর।

ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েই হেরে বসে কুমিল্লা। মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু থেকেই চলতে থাকে উইকেট পতনের মিছিল। কেউই রংপুরের আক্রমনের সামনে দাঁড়াতে পারেন নি। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান তুলেন জিয়াউর রহমান। লিয়াম ডসনের ব্যাটে ১৮ রান। তামিম, ইমরুল, আবু হায়দার রনি ও ওয়াহাব রিয়াজ কোন রান না করেই ফিরেন সাজঘরে।

রংপুরের বোলার রবি বোপারা ৩ উইকেট নিতে খরচ করেন ৭ রান। দুটি করে উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম ও মাশরাফি। প্রথম ম্যাচ খেলতে নামা লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি তুলেন ১ উইকেট।

জবাব দিতে নেমে অনায়াসেই জিতেছে রংপুর। ওপেনার মেহেদি মারুফ দ্রুত ফিরলেও এরপর এবি ডি ভিলিয়ার্স আর ক্রিস গেইল পথ দেখান। গেইল ৩০ বলে অপরাজিত ৩৫। ২২ বলে ৩৪ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স।

বিপিএলে প্রাথমিক পর্ব শেষে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। সমান ম্যাচে কুমিল্লারও ১৬। তবে রান রেটে পিছিয়ে দলটি। সোমবার ফাইনালে উঠার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর-কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর-

কুমিল্লা  ভিক্টোরিয়ানস: ১৬.৩ ওভারে ৭২ (তামিম ০, এনামুল ৫, শামসুর ১২, ইমরুল ০, ডসন ১৮, থিসারা ৩, জিয়া ২১, আবু হায়দার ০, ওয়াহাব ০, সঞ্জিত ২, ওয়াকার ৬; নাহিদুল ২-১-৯-২, মাশরাফি ৪-০-১৮-২, শহিদুল ৩-০-১২-১, মিনহাজুল ২.৩-০-৮-১, বোপারা ৩-০-৭-৩, রেজা ২-০-১৭-০)
রংপুর রাইডার্স: ৯.৩ ওভারে ৭৬/১ (গেইল ৩৫*, মারুফ ৫, ডি ভিলিয়ার্স ৩৪*; আবু হায়দার ২-০-১১-০, সঞ্জিত ৩.৩-০-৩২-১)

ফল: রংপুর ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবি বোপারা

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD