Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

প্লে-অফের দরজায় কুমিল্লা, হারছেই চিটাগং

January 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হোম গ্রাউন্ডের কোন সুবিধাই নিতে পারছে না চিটাগং ভাইকিংস। একের পর এক হারে পথ হারিয়ে এখন বিপাকে মুশফিকুর রহীমের দল। অথচ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দারুণ ছন্দ নিয়ে পথ চলা শুরু হয়েছিল দলটির। ধারনা করা হচ্ছিল বন্দর নগরীতে ঘরের মাঠেও জ্বলে উঠবেন দলের ক্রিকেটাররা। কিন্তু দেখা গেল ভিন্ন দৃশ্য। টানা তিন ম্যাচে হেরে গেল দল।

এবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে কুপোকাত চিটাগং। মঙ্গলবার ইমরুল কায়েসের দল তুলে নিয়েছে অনায়াস জয়। তারই পথ ধরে এবারের বিপিএলে প্লে-অফের দরজায় ভিক্টোরিয়ানস।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে চিটাগং ভাইকিংস লড়াও করতে পারল না। বৃষ্টি আইনে কুমিল্লা তুলে নেয় ৭ উইকেটের জয়। ১৪ বল বাকি থাকেই এই জয়ে পরের রাউন্ডে খেলার দরজাটাও খুলে গেল তামিমদের।

ম্যাচে টস জিতে চিটাগং ভাইকিংস তুলে ১১৬ রান। শুরুর ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ৩৩ ও শেষের দিকে মোসাদ্দেক হোসেন অপরাজিত ৪৩ করার কোনোমতে চিটাগংয়ের স্কোর তিন অঙ্কের ঘরে পৌঁছায়। জবাব দিতে নেমে ১৪ বল আর ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত কুমিল্লা। তামিম ইকবাল করেন ৫১ বলে ৫৪ ও ২২ বলে ৩৬ রান তুলেন শামসুর রহমান।

বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি কমিয়ে করা হয় ১৯ ওভারে। টসে জিতে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক রহীম আগে ব্যাট করতে নেমে ভুল করলেন। দল ৩৬ রানে ৪ উইকেট হারায়। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। মোসাদ্দেকের ৪৩ রানের ইনিংস জানিয়ে দেয় উইকেটে আসলে বোলারদের ছিল না।

৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট নেন শহিদ আফ্রিদি। ১৯ ওভারের ইনিংসে চিটাগং সব মিলিয়ে ৫৯ বল থেকে কোনো রানই তুলতে পারেনি চিটাগং!

জবাবে নেমে এনামুল হককে নিয়ে দেখে-শুনে শুরু করেন তামিম ইকবাল। ওপেনিংয়ে গড়েন ৪.৪ ওভারে ২৬ রান। দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলে সঙ্গে দেন শামসুর রহমান। তাদের ৬৫ রানের জুটি ভাঙেন আবু জায়েদ। শামসুর ২২ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রান করেন। তামিম ৫১ বলে ৫৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ১৯ ওভারে ১১৬/৮ (শাহজাদ ৩৩, সাদমান ০, ইয়াসির ০, মুশফিক ১৩, নাজিবউল্লাহ ১৩, ডেলপোর্ট ৬, রাজা ৫, মোসাদ্দেক ৪৩*, নাঈম ৪, আবু জায়েদ ০*; আবু হায়দার ৩-০-২১-০, সাইফ ৪-০-২৩-২, ওয়াহাব ৪-০-২৩-২, মেহেদি ২-০-১৭-১, আফ্রিদি ৪-০-১০-২, থিসারা ২-০-২২-০)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৬.৪ ওভারে ১১৭/৩ (তামিম ৫৪*, এনামুল ৮, শামসুর ৩৬, ইমরুল ৮, থিসারা ১০*; আবু জায়েদ ৪-০-২৫-২, নাঈম ৪-০-২৬-০, খালেদ ৩.৪-০-২৫-১, মোসাদ্দেক ২-০-১৪-০, ডেলপোর্ট ২-০-১৯-০, রাজা ১-০-৮-০)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : শহিদ আফ্রিদি

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD