ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সফরের শুরুতেই ইংল্যান্ড যুবাদের হারের তিক্ত অভিজ্ঞতা দিয়েছে জুনিয়র টাইগাররা। তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হারিয়েছে ইংল্যান্ড যুবাদের। সিরিজের একমাত্র যুব টি-টুয়েন্টিতে অনায়াস জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
রোববার কক্সবাজারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষকে ১২০ রানে আটকে ৭ বল বাকী থাকতেই জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
পর্যটন নগরীতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমনের পড়ে ইংল্যান্ডের যুবারা। প্রথম চার ওভারে তিন উইকেট শেষ। ৪.৫ ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট পতন। এরমধ্যে তিনটি নেন সাকিব।
পঞ্চম উইকেট উইকেট জুটিতে হিল ও গোল্ডসওয়ার্থি লড়াই শুরু করেন। কিন্তু এই জুটিতে ৪৬ রান আসতেই শেষ। ৩৫ বলে ৩৪ রানে হিল আউট। গোল্ডসওয়ার্থি তুলেন ১৭ রান।
জবাব নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান করেন তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। এরমধ্যে তানজিদ ২২ বলে ২৮ তুলে আউট। ৫৪ বলে ৪৪ রান মাহমুদুলের। পারভেজ হোসেনের ২৯ বলে ৩৩ রান। তবে ম্যাচসেরা হয়েছেন ৩০ রানে ৪ উইকেট নিয়ে তানজিম সাকিব।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ম্যাচ যুব ওয়ানডেের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৮ (হিল ৩৪, গোল্ডসওয়ার্থি ১৭, বল্ডারসন ১৬, স্মিড ১৫; রাকিবুল ১/২০, সাকিব ৪/৩০, শামিম ১/৩, রিশাদ ০/২১, মৃত্যুঞ্জয় ১/২৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৫ ওভারে ১২৩/৩ (তামিম ২৮, মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, শামিম ৬*, আকবর ৮*; হিল ২/১৩, হলম্যান ১/২৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিম সাকিব


