Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মাশরাফির পছন্দে জাতীয় দলে সাব্বির!

January 23, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনো নিষেধাজ্ঞা শেষ হয়নি তার। ফেব্রুয়ারিতে মুক্ত হওয়ার কথা থাকলেও জাতীয় দলে জায়গা মিলে গেল। সাব্বির রহমানের নিষেধাজ্ঞা নাকি কমিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার পর গত ছয় মাসে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও টি-টুয়েন্টি ক্রিকেট মিলিয়ে ২১ ইনিংস খেলেন সাব্বির। কিন্তু শতরান পাননি। তিন ফিফটিতেই ভাগ্য খুলে গেল।

বুধবার দল ঘোষণা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এটা আমরা দল দেওয়ার আগেই জেনেছি। শৃঙ্খলা কমিটির ব্যাপার। জানুয়ারির ৩১ তারিখের পর থেকে ওকে পাওয়া যাবে (আন্তর্জাতিক ক্রিকেট)। এটা আপনাদেরও বলা হয়নি, ওর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। আমরা ওভাবেই চিন্তা করে তাঁকে নিয়েছি।’

নিষেধাজ্ঞা ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত হওয়ার কথা ছিল সাব্বিরের। এরমধ্যে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, ঘরোয়া ক্রিকেটেও তেমন সাফল্য নেই, বিতর্কিত এই ক্রিকেটার কী করে সুযোগ পেলেন? মিনহাজুল আবেদীন বলেন, ‘সাব্বিরের পারফরম্যান্স…পরিষ্কার করে দিই, এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদের কাছে ওকে নেওয়ার দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এটার পক্ষে একমত হয়েছি। সে এমন একজনকে চাচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের পরিকল্পনা করেই ওকে নেওয়া হয়েছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমরাও আশাবাদী সে ফিরে আসবে।’

মাশরাফি আগে থেকেই সাব্বিরকে পছন্দ করেন। কিন্তু এবার তাকে ফেরানো নিয়ে বড় একটা প্রশ্নই উঠেছে। বিশেষ করে ইমরুল কায়েস যেখানে এক সিরিজ খারাপ করেই বাদ, সেখানে তেমন কিছু না করেই দলে সাব্বির।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD