২০১৮ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট দলে নেি্ বাংলাদেশের কোন ক্রিকেটার। ব্যাটিংয়ে মুমিনুল হক ও বোলিংয়ে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত খেললেও দলে সুযোগ মিলল না। ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নেন স্পিনার তাইজুল। ৮ টেস্টে ৪১ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ৮ টেস্টে ৬৭৩ রান করেন মুমিনুল।
আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। দলের উইকেটকিপার ঋষভ পন্ত আছেন জাসপ্রীত বুমরাহ। মঙ্গলবার ঘোষিত বর্ষসেরা টেস্ট দলে নিউজিল্যান্ডেরও আছেন তিন ক্রিকেটার।
পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেসার মোহাম্মদ আব্বাস।
দেখে নিন আইসিসির বর্ষসেরা টেস্ট দল-
টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পন্ত (ভারত) (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জসপ্রীত বুমরাহ (ভারত) ও মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।


