ক্রিকবিডি২৪.কম ডেস্ক
সন্দেহ নেই তিনি বিশ্বসেরাদের একজন। কিন্তু ওয়ানডেতে সর্বকালের সেরা কি তিনি?
সরাসরি উত্তর দিতে গেলে ভাবতে হবে। আর অনেক ভেবেই মাইকেল ক্লার্ক বললেন তার চোখে সর্বকালের সেরা বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এমনই স্কীকৃতি দিয়েছেন ভারতীয় ক্রিকেটারটিকে।
ক্লঅক বলেন, ‘এখন যতজন ওয়ান ডে ক্রিকেট খেলেছেন, আমার মতে তাদের মধ্যে সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন বিরাট। ভারতের হয়ে তার প্রাপ্তির খতিয়ান দেখলে সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।’
রেকর্ডও অবশ্য সঙ্গে আছে কোহলির। ভারতের জার্সিতে এ পর্যন্ত ২১৯টি ওয়ানডেতে ৫৯.৬৮ গড়ে ১০৩৮৫ রান করেছেন কোহলি৷ যেখানে রয়েছে ৩৯টি সেঞ্চুরি। এছাড়া ৪৮টি হাফসেঞ্চুরিও রয়েছে তার ভান্ডারে। সসন্দেহ নেই ইর্ষণীয় সাফল্য।
আর শচীন ২০০ ম্যাচ খেলে করেন ১৮৪২৬ রান। শতরান ৪৯টি। অর্ধশতক ৯৬টি। পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে তাকেই।
যদিও বলা হচ্ছে শচীন টেন্ডুলকরের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কে্হলি। ক্লার্ক বলেন, ‘দেশের জন্য ম্যাচ জয়ের যে আবেগ বিরাটের মধ্যে দেখা যায়, তাকে সম্মান করা ছাড়া কোন উপায় নেই। ও একটু আগ্রাসী বটে, তবে ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। এখনও ও যতটুকু কৃতিত্ব অর্জন করেছে, তাতে ওকে সেরা বলা ছাড়া উপায় নেই।’


