Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যাটিংয়ে রুশো-বোলিংয়ে সেরা তাসকিন

January 20, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন মাঝ পথে। ৪৬টির মধ্যে ২২ ম্যাচ হয়েছে। বেশ কয়েকজন দেশি-বিদেশি তারকারা ব্যাটে-বলে ঝড় তুলে চলেও এসেছেন আলোচনায়। তাদের মধ্যে অন্যতম রাইলি রুশো ও তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ব্যাটিং-বোলিংয়ের শীর্ষে এই দুই ক্রিকেটার।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন রাইলি রুশো। শনিবার সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে সে ধারা ধরে রাখেন তিনি। তাতে ৭ ম্যাচে ৮৭.২৫ গড়ে ৪ হাফসেঞ্চুরিতে ৩৪৯ নিয়ে সবার উপরে রয়েছেন তিনি। তারপরই রয়েছেন সিলেট সিক্সার্সের নিকলস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এ বাঁহাতি এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪৮ গড়ে ২ হাফসেঞ্চুরিতে করেছেন ২৪৪ রান।

চোট পেয়ে দেশে ফিরে যাওয়া সিলেটের ডেভিড ওয়ার্নার ৭ ম্যাচে ৩৭.১৬ গড়ে ৩ হাফসেঞ্চুরিতে ২২৩ রান নিয়ে রয়েছেন তিনে। চারে জুনায়েদ সিদ্দিক। খুলনা টাইটার্সের এ ওপেনার এরইমধ্যে ৭ ম্যাচে ২৯.০০ গড়ে ১টি হাফসেঞ্চুরিতে করেছেন ২০৩ রান। তারপরই রয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ৫ ম্যাচে ৩৮.২০ গড়ে এ ডানহাতি ২টি হাফসেঞ্চুরিতে করেছেন ১৯১ রান।

বিপিএলে এ পর্যন্ত বল হাতে প্রতি ম্যাচেই প্রায় উইকেটের দেখা পাচ্ছেন তাসকিন আহমেদ। এরইমধ্যে সিলেট সিক্সার্সের এ ডানহাতি পেসার ৭ ম্যাচে ২১৩ রানের বিনিময়ে নিয়েছেন ১৪টি উইকেট। বিপিএল ষষ্ঠ আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার ২৮ রানে ৪ উইকেট। ৭ ম্যাচে ১৯৯ রান দিয়ে ১৩ উইকেট নিয়ে দুইয়ে আছেন রংপুর রাইডার্স পেসার শফিউল ইসলাম। ৩১ রানে ৩ উইকেট তার সেরা ফিগার।

এরপরই মাশরাফি বিন মর্তুজা। রংপুরের অধিনায়ক এ পর্যন্ত ৭ ম্যাচে ১৮৮ রানে নিজের ঝুলিতে পুরেছেন ১২ উইকেট। ১১ রানে ৪ উইকেট তার সেরা অর্জন। ৬ ম্যাচে ১৬১ রান দিয়ে ১০ উইকেট নিয়ে সাকিব রয়েছেন চারে। এখন পর্যন্ত ১৮ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এ তালিকার পাঁচে আছেন চিটাগং ভাইকিংসের রবি ফ্রাইলিঙ্ক।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD