Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিম ঝড়ে জিতল কুমিল্লা

January 19, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শিরোনাম হতে পারতো সহজ ম্যাচ কঠিন করে জিতল কুমিল্লা ভিক্টােরিয়ানস। আসলেই তাই, এনামুল হককে নিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে মনে হচ্ছিল সহজেই জিততে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। শতরানের উদ্বোধনী জুটি গড়েন তারা। কিন্তু তারপরও জিততে বেশ বেগই পেতে হল দলটির।

শেষ দিকে থিসারা পেরেরার দৃঢ়তায় ২ বল থাকতেই ম্যাচ জিতে কুমিল্লা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবারের ম্যাচে ৩ উইকেটে খুলনা টাইটানসে হারাল তারা।

ম্যাচে ওপেনার তামিম করেন ৪২ বলে ৭৩ রান। এনামুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে গড়েন ১১৫। সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকের দারুণ ব্যাটিংয়ে খুলনা তুলে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান। ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।

আগের দুই ম্যাচে কোন রান না করেই ফিরেন তামিম। এবার ছিলেন হ্যাটট্রিক শূন্যর শঙ্কায়। ছুটির রাতে দারুণ খেলে বিপিএল মৌসুমের প্রথম ফিফটি করতে খেলেন মাত্র ২৮ বল। ১০ ওভারে কুমিল্লা একশর বেশি রান তুলে। তামিম করেন ১২ চার ও ১ ছক্কায় ৭৩ রানে। ৩৭ বলে ৪০ রানে আউট এনামুল হক।

ইমরুল ১১ বলে করেন ২৮ রান। ৩ ওভারে জিততে কুমিল্লার চাই ২৮ রান। চার ও ছক্কায় আফ্রিদি ফিরেন ১২ রানে। অার অনিশ্চয়তা কাটিয়ে ৭ বলে ১৮ রান দলকে জেতান পেরেরা।

এর আগে খুলনার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন জুনায়েদ সিদ্দিক। ৪১ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। আল আমিন করেন ৩২ রান।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৮১/৭ (জুনায়েদ ৭০, আল আমিন ৩২, মাহমুদউল্লাহ ১৬, মালান ২৯, ব্রাথওয়েট ১২, আরিফুল ১৩, আফ্রিদি ৩/৩৫, ওয়াহাব রিয়াজ ২/৩৪, সাইফুদ্দিন ১/২৯)
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৯.৪ ওভারে ১৮৬/৭ (তামিম ৭৩, এনামুল ৪০, ইমরুল ২৮, শামসুর ১, ডসন ৪, থিসারা ১৮*, আফ্রিদি ১২, জিয়াউর ০, সাইফ ১*; মালিঙ্গা ১/২২, মাহমুদউল্লাহ ১/৩৬, জুনাইদ ৪/৩২)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তামিম ইকবাল

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD