Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকার সামনে পাত্তাই পেল না রাজশাহী

January 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা পূনরুদ্ধারের মিশনে দারুণ সূচনা হল ঢাকা ডায়নামাইটসের। রাজশাহী কিংসের রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে অনায়াস জয় পেল সাকিব আল হাসানের দল। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জয় তুলে নিয়েছে ঢাকা।

হোম অব ক্রিকেটে ১৯০ রানের টার্গেটে খেলতে নামে রাজশাহী। কিন্তু আটকে যায় মাত্র ১০৬ রানে।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে জাজাই ও সুনিল নারাইন উড়ন্ত সূচনা এনে দেন ঢাকাকে। ১০.৪ ওভারে তারা তুলেন ১১৬ রান। হজরতউল্লাহ জাজাই ছিলৈন দারুণ ছন্দে। ইনিংসের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা দিয়ে শুরু। সেই গতি ধরে রাখেন দলের এই আফগান ক্রিকেটার। ২২ বলে করেন ৫০ রান। আর ৪১ বলে খেলা তার ৭৮ রান তুলে থামেন তিনি। নারাইন ৩৮।

এরপর অবশ্য ২০ রানের মধ্যে ৫ উইকেট হারায় ঢাকা। তখনই শুভাগত হোম চৌধুরী ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলের সঙ্গে ২৮ বলে গড়েন ৫৩ রানের জুটি। শুভাগত ১৪ বলে ৩৮ রান। রাসেল তুলেন ১৯ বলে ২১। আরাফাত সানি ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে কিছুই করা হয়নি রাজশাহীর। সবাই আসা-যাওয়ার খেলায় মেতেছিলেন। দশম উইকেটে সানি ও মুস্তাফিজুর রহমান ২৬ রান না করলে একশর আগেই শেষ হতো তারা। পেসার রুবেল ৩ উইকেট শিকার করেন ৭ রানে। ২ উইকেট নেন মোহর শেখ।

সংক্ষিপ্ত স্কোর:-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৯/৫ (জাজাই ৭৮, নারাইন ৩৮, পোলার্ড ৩, সাকিব ২, রাসেল ২১*, সোহান ১, শুভাগত ৩৮*; মিরাজ ১/৩৮, মুস্তাফিজ ০/২৭, আলাউদ্দিন ০/৫৩, কায়েস ১/২৯, হাফিজ ১/১৫, সানি ২/২৩)

রাজশাহী কিংস: ১৮.২ ওভারে ১০৬ (হাফিজ ২৯, মুমিনুল ৮, সৌম্য ৪, ইভান্স ১০, জাকির ২, ইয়ঙ্কার ১, মিরাজ ১, আলাউদ্দিন ৭, কায়েস ৯, সানি ১৮, মুস্তাফিজ ১১*; রাসেল ১/১২, মোহর ২/২৪, সাকিব ১/১১, রুবেল ৩/৭, নারাইন ০/১৪, শুভাগত ১/১৬, পোলার্ড ১/২২)

ফল: ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী

ম্যাচসেরা: হজরতউল্লাহ জাজাই

Previous Post

থিসারার টর্নেডো শেষে কিউইদের স্বস্তি

Next Post

ঢাকার মাঠে বিপিএলে একসঙ্গে স্মিথ-ওয়ার্নার

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

6
১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

8
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
Next Post

ঢাকার মাঠে বিপিএলে একসঙ্গে স্মিথ-ওয়ার্নার

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD