ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরে পা দেওয়ার আগেই সুখবর পেলেন রোহিত শর্মা। কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রোহিতের স্ত্রীর বোন সীমা খান। কয়েকদিন আগে অবশ্য মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানান বাবা হতে চলেছেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত থাকায় এখনো কন্যার মুখ দেখতে পারেননি রোহিত। জানাচ্ছিলেন, ‘আমি অপেক্ষা করছি, আমার আর তর সইছে না। আমার জীবনটা আমূল বদলে দেবে ওই মুহূর্তটা। আমি জানি। আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের।’
ছয় বছর চুটিয়ে প্রেমের পর ২০১৫ সালের ১৩ ডিসেম্বর ঋতিকা সচদেবকে বিয়ে করেন। এবার তাদের সংসারে এসেছে নতুন অতিথি!



