Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিনদিনে পাকিস্তানকে হারাল দ. আফ্রিকা

December 28, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই লড়তে পারল না পাকিস্তান। অবশ্য দক্ষিণ আফ্রিকার মাঠে সাফল্য পাওয়া সহজ নয়। নিজেদের উইকেটে বরাবরই সেরা প্রোটিয়ারা। এবারো তাদের দাপটের সামনে অসহায় সফরকারীরা।
শুক্রবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে সহজেই জয় তুলে নিয়েছে তারা। বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

পাকিস্তান ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই হেরেছে। প্রথম ইনিংসে তাদের ১৮১ রানে অলআউট। তারপর ২২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯০ রান শেষ সরফরাজ আহমেদের দল। এরপর জিততে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রান। আর ৪ উইকেট হারিয়ে ৫০.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে।

তৃতীয় দিনে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে জয়ের লক্ষ্যে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম কোন রান না করেই ফিরেন। ৮ রানে প্রাণ ফিরে পেয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। দ্বিতীয় উইকেটে ডিন এলগারের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন তিনি।

১২৩ বলে ৫০ রানে আউট এলগার। ৬৩ রানে অপরাজিত আমলা। দলকে জিতিয়ে ১৩ রানে অপরাজিত তেম্বা বাভুমা। ৯৬ রানে ১১ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টের সেরা ক্রিকেটার ডুয়ানে অলিভিয়ের।

আর এই টেস্টে দলের অধিনায়কই রান পাননি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস দুই ইনিংসে শূন্য রানে অাউট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দুই দলের ক্যাপ্টেনই ‘কিং পেয়ার’ পেলেন।

৩ জানুয়ারি কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১৮১/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৩/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৯০/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫০.৪ ওভারে ১৫১/৪ (এলগার ৫০, মারক্রাম ০, আমলা ৬৩*, ডি ব্রুইন ১০, ডু প্লেসিস ০, বাভুমা ১৩*; আমির ০/২৪, হাসান ১/৩৯, আফ্রিদি ১/৫৩, ইয়াসির ১/২০, মাসুদ ১/৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ডুয়ানে অলিভিয়ের

Previous Post

চার দশকের পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ

Next Post

বৃষ্টি আতঙ্কে কোহলি

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post

বৃষ্টি আতঙ্কে কোহলি

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD