Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবময় ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশের

December 20, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সিলেটে সিরিজের প্রথম ম্যাচে হেরে চাপে ছিল বাংলাদেশ। জয় ছাড়া সিরিজ জেতার কোন সম্ভাবনাই ছিল না। অথচ এই ম্যাচ শুরুর আগে শঙ্কা ছড়িয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে। জ্বরে আক্রান্ত সেই অধিনায়ক ঠিকই থাকলেন মাঠে। একইসঙ্গে হয়ে উঠলেন জয়ের নায়ক। ব্যাট-বলে তার অসাধারণ নৈপুন্যের পথ ধরেই বাংলাদেশ পেয়েছে ৩৬ রানের অনায়াস জয়।

৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি এখন অলিখিত ফাইনাল।

বৃহস্পতিবার টস ভাগ্য অবশ্য সঙ্গে ছিল না বাংলাদেশের। তারপরও মিরপুরের ব্যাটিং উইকেটে তাণ্ডব চালিয়েছেন তিন ব্যাটসম্যান- লিটন দাস, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তিনজরের দাপটে দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২১১ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৫ রান তুলেই অলআউট।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও নায়ক সাকিব। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং বোলিং উপহার দেন তিনি। ৪ ওভারে ২১ রানে নেন ৫ উইকেট! এর আগে ব্যাট হাতে তুলেন ৪২ রান।

এদিন টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে বাংলাদেশ। একইসঙ্গে আগে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টিতে দুইশর দেখা পায় দল। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ২১৫। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে ২১৪ রানের বাঁধা টপকে জিতে বাংলাদেশ। যদিও মিরপুরে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২০১৩ সালে টাইগার বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪ রান।

ম্যাচে দলকে বড় সংগ্রহ এনে দিতে শুরুতেই ঝড় তুলেন লিটন দাস। এই ওপেনার ৩৪ বলে করেন ৬০ রান। সাকিব ২৬ বলে ৪২। মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ৪৩ রানের অপরাজিত। এরমধ্যে সাকিব-মাহমুদউল্লাহ অবিচ্ছিন্ন থেকে ৪২ বলে ৯১ রানের জুটি গড়েন। পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই।

এরপর বল হাতেও সফল টাইগার বোলাররা। সিলেটে ঝড় তোলা সাই হোপ ১৯ বলে ৩৬ রান করেন। শিমরান হেটমায়ের ১৭ বলে ১৯। রোভমান পাওয়েল ৩৪ বলে ৫০।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৭৫ (লুইস ১, হোপ ৩৬, পুরান ১৪, হেটমায়ার ১৯, পাওয়েল ৫০, ব্রাভো ২, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ০, পল ২৯, কটরেল ৩*, টমাস ০; আবু হায়দার ১/৩৩, মুস্তাফিজ ২/৫০, সাকিব ৫/২১, মিরাজ ১/২৩, মাহমুদউল্লাহ ১/১)।
ফল: বাংলাদেশ ৩৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।

Previous Post

শান্তর ব্যাটে হাফসেঞ্চুরি

Next Post

A Easy Tip About Thesis Proposal Help Explained

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

7
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

10
Next Post

A Easy Tip About Thesis Proposal Help Explained

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD