Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দল পেলেন না যুবরাজ, চমকের নাম বরুন চক্রবর্তী

December 18, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকার পর ফের ভারতীয় দলে যুবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সময়টা পাল্টে গেছে। ক্যারিয়ারের শেষটাই যেন দেখতে পাচ্ছেন যুবরাজ সিং। তাই বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি দল পাবেন না? ২০১৫ আইপিএলে ১৬ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি। মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল। কিন্তু তাঁর দাম উঠেছিল ১৬ কোটি রুপি! রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

২০১৪ সালে যুবরাজ বিক্রি হন ১৪ কোটি রুপিতে। ২০১৬ সাল ১৬ কোটি থেকে কমে ৭ কোটিতে যুবরাজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই থেকে যান। ২০১৮ সালে ২ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে নাম লেখান। কিন্তু এবার এখন পর্যন্ত কোন দলই তার প্রতি আগ্রহ দেখায়নি। এখনো দল পেতে পারেন। নিলামের বাইরে থেকে যদি কোনো দল আগ্রহী হয় তবেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে মঙ্গলবার নিলামে সবচেয়ে বড় চমকের নাম বরুন চক্রবর্তী। ভিত্তিমূল্য (বেস প্রাইজ) ছিল মাত্র ২০ লাখ রুপি। বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে! বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১০ কোটি (৯ কোটি ৯৯ লাখ টাকা)। ভারতের অনভিষিক্ত এই খেলোয়াড় লেগস্পিনারের বয়স ২৭।

আইপিএলের নিলামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে ৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের হনুমা বিহারীর ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি থাকলেও তাকে ২ কোটিতে কিনেছে দিল্লী ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

মুম্বাইয়ে ইন্ডিয়ান্সে ফিরলেন লাসিথ মালিঙ্গা। ভিত্তি মূল্য ২ কোটিতেই তাকে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ভারতীয় পেসার জয়দেব উনাদকাট ছিলেন আলোচনায়। নিলামে তিন দলের লড়াইয়ে তার দাম উঠে ৮ কোটি ৪ লাখ রুপি। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস পেল এই ক্রিকেটারকে। বরুন অ্যারন ২ কোটি ৪০ লাখ রুপিতে খেলবেন রাজস্থানে। মোহিত শর্মাকে ৫ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।

ভারতীয় অলরাউন্ডার আক্সার প্যাটেলকে ৫ কোটি রুপি দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। ইশান্ত শর্মাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নিয়েছে একই দল। জনি বেয়ারস্টোকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। ঋদ্ধিমান সাহাকে ১.২ কোটিতে দলে নিয়েছে তারা।ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক নিকোলাস পুরানকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কোটিতে দলে নিয়েছে পাঞ্জাব। একই দল মোহাম্মদ শামিকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে টেনেছে।

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD