Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রেকর্ড গড়ল কুশল-ম্যাথুজ জুটি

December 18, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের দিনই শ্রীলঙ্কাকে কোনঠাসা করে ফেলেছিল নিউজিল্যান্ড। মনে হচ্ছিল চতুর্থ দিনই ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে হারছে সফরকারীরা। কিন্তু ক্রিকেট সত্যিকার অর্থেই গৌরবময় অনিশ্চয়তার খেলা। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুজের দুর্দান্ত প্রতিরোধে প্রাণ ফিরল লড়াইয়ে। প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড পায় কিউইরা। তারপর দ্বিতীয় ইনিংসে নেমে ২০ রান তুলতে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে।

তখন কে জানতো অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস এভাবে দৃশ্যপট বদলে দেবেন? টেস্টের চতুর্থ দিনে কোন উইকেটই পড়তে দেননি তারা। অসীম ধৈর্য্য নিয়ে খেলে শতরান তুলে নিয়েছেন দু’জন। আগের সেই ৩ উইকেটেই ২৫৯ রান তুলেছে শ্রীলঙ্কা। পুরো দিনে ৯০ ওভার টিম সাউদি, আয়াজ প্যাটেল ও ট্রেন্ট বোল্টদের সামলে হিসাবের ছক উল্টে দিয়েছেন।

৭ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে পিছিয়ে এখন শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে দল শ্রীলঙ্কা তুলেছিল ২৮২ রান। জবাবে নেমে ল্যাথামের ডাবল সেঞ্চুরিতে কিউইরা তুলে ৫৭৮ রান। এরপর সোমবার দ্বিতীয় ইনিংসে নেমে ২০ রানে ৩ উইকেট যেতেই ম্যাথুজ ও মেন্ডিস চমকে দিলেন। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৬ রানে অপরাজিত মেন্ডিজ। নবম টেস্ট সেঞ্চুরি করে কুসশ মেন্ডিজ ১১৭ রানে ব্যাট করছেন। দুজন ২৪৬ রানের জুটি গড়েন।

দলের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের জুটি ছিল অর্জুনা রানাতুঙ্গা ও আসাঙ্কা গুরুসিনহার। ১৯৮৬ সালে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে করেন ২৪০ রান।

কুশল-ম্যাথুজ জুটি আরেকটি রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মাটিতে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচের একটি নির্দিষ্ট দিন কাটল উইকেট পতন ছাড়া। সবশেষ এমন ঘটনা দেখা গেছে বাংলাদেশে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০০৮ সালে বাংলাদেশ এক দিনে দক্ষিণ আফ্রিকার কোনো উইকেট ফেলতে পারেনি।

সোয়াশ বছরের পুরনো টেস্ট ক্রিকেট ইতিহাসে এবার নিয়ে ২২বার কোনো দল উইকেট না হারিয়ে কাটিয়ে দিল পুরো একটি দিন। শ্রীলঙ্কা পঞ্চমবারের এই রেকর্ড স্পর্শ করল।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮২/১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৫৭.৩ ওভারে ৫৭৮/১০ (ল্যাথাম ২৬৪*, টেলর ৫০, নিকোলস ৫০, ডি গ্র্যান্ডহোম ৪৯, সাউদি ৬, প্যাটেল ৬, বোল্ট ১১; লাকমল ১/৮৮, রাজিথা ০/১৪৪, ম্যাথিউস ০/১, পেরেরা ২/১৫৬, কুমারা ৪/১২৭, ডি সিলভা ২/৫৪)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১০২ ওভারে ২৫৯/৩ (গুনাথিলাকা ৩, করুনারত্নে ১০, ডি সিলভা ০; মেন্ডিস ১১৬*, ম্যাথুজ ১১৭*; সাউদি ২/৩৬, বোল্ট ১/৫০)

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD