ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উত্তেজনার জল ঢেলে শেষ পর্যন্ত অনায়াসেই পার্থ টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার জিততে ভারতের লক্ষ্য ছিল ১৭৫ রান। হাতে মাত্র ৫ উইকেট। এমন সমীকরণের সামনে ম্যাচটাও জমল না। সকালে ঘন্টাখানেকের মধ্যেই টেস্ট জয়ের আনন্দে মেতে উঠে স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৪ টেস্টের সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকরা। ১৯৭৭-৭৮ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাঠে টানা দুই টেস্ট জয়ের স্বপ্ন দেখতে থাকা ভারতকে সকালেই হারের তিক্ত স্বাদ দিলেন অজি বোলাররা। বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত।
পার্থ টেস্ট জিততে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ছিল ২৮৭ রান। সোমবার টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৫ উইকেট ১১২ রান। ব্যাট করছিলেন হনুমা বিহারী (২৪) ও ঋষভ পান্ত (৯)। কিন্তু লড়াই করতে পারলেন না তারা। সকালে ২৮ রানে হনুমা বিহারীকে আউট করেন মিচেল স্ট্রার্ক।
এরপর ঋষভ পান্ত কিছুটা সময় লড়েছেন। ৩০ রানে তাকে ফেরান স্পিনার নাথান লায়ন। স্টার্ক তুলে নেন উমেশ যাদবের(২) উইকেট। ইশান্ত শর্মা ও জশপ্রিত বুমরাহ শুন্য রানে ফিরেন। ১৪০ রানে অলআউট ভারত।
মঙ্গলবার মাত্র ২৮ রানে শেষ তাদের ৫ উইকেট। ১৫ ওভার খেলার সুযোগ মিলল। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা নাথান লায়ন।
এবার বক্সিং ডে টেস্ট মেলবোর্ন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পরের টেস্ট শুরু ২৬ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬/১০
ভারত ১ম ইনিংস: ২৮৩/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৯৩.২ ওভারে ২৪৩/১০ (ফিঞ্চ ২৫, খাওয়াজা ৭২, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬)
ভারত ২য় ইনিংস: ৫৬ ওভারে ১৪০/১০ (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৮, পান্ত ৩০; স্টার্ক ৩/৪৬, হেজেলউড ২/২৪, কামিন্স ২/২৫, লায়ন ৩/৩৯)
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী
ম্যাচসেরা: নায়ান লায়ন
সিরিজ: চার টেস্ট সিরিজে ১-১ সমতা


