ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পার্থে টেস্টে সোমবার সকালে বল হাতে ঝড় তুললেন মোহাম্মদ শামি। এই ভারতীয় পেসারের তোপেই অস্ট্রেলিয়ার লিড আটকে থাকে তিনশর নীচে। স্বাগতিকরা অলআউট হয় ২৪৩ রানে। আর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেন শামি। তার সেরা বোলিং ফিগার ৫৬ রানে ৬ উইকেট।
টেস্টে ক্যারিয়ারে ইনিংসে এবার নিয়ে চার বার পাঁচ বা তারচেয়েও বেশি উইকেট শিকার করলেন শামি। পাশাপাশি এক পঞ্জিকা বর্ষে ১০ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন তিনি। এটি নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ২০০৬ সালে ৯ টেস্টে ১৭ ইনিংসে ৪১ উইকেট পেয়েছিলেন লেগস্পিনার অনিল কুম্বলে।
শামির এমন বোলিংয়ের পরও পার্থ টেস্টে স্বস্তিতে নেই ভারত। জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে নেমে চাপের মুখে সফরকারীরা। চতুর্থ দিনের শেষে ১১২ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট। জিততে ভারতের দরকার ১৭৫ রান। আর অস্ট্রেলিয়ার জিততে চাই ৫ উইকেট।
অবশ্য জিতে গেলে চল্লিশ বছর পর আবারো অস্ট্রেলিয়ার মাঠে টানা দ্বিতীয় টেস্ট জয়ের তৃপ্তি পাবে ভারত। ১৯৭৭-৭৮ মৌসুমের স্মৃতি ফিরে আসবে বিরাট কোহলির হাত ধরে। দ্বিতীয় ইনিংসে শুরুতেই চাপে পড়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। শুণ্য রানে ফিরেন লোকেশ রাহুল। চেতেশ্বর পূজারা ৪ রান করে আউট। বিরাট কোহালি ১৭ রানে ফিরেন।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬/১০
ভারত ১ম ইনিংস: ২৮৩/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৯৩.২ ওভারে ২৪৩/১০ (ফিঞ্চ ২৫, খাওয়াজা ৭২, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬)
ভারত ২য় ইনিংস: ৪১ ওভারে ১১২/৫ (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পান্ত ৯*; স্টার্ক ১/২৮, হেজেলউড ২/২৪, লায়ন ২/৩০)


