Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ওয়ানডেতেও অনন্য মিরাজ

December 14, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সময়ের সঙ্গে পথ চলতে চলতে তিনি হয়ে উঠছেন দলের অন্যতম সেরা পারফরমার। একটা সময় টেস্টেই বল হাতে ম্যাজিক দেখাতেন তিনি। এখন মেহেদী হাসান মিরাজ বল হাতেও চমক দেখাচ্ছেন। শুক্রবার এ ডানহাতি স্পিনার ক্যারিয়ারের ২২তম ওয়ানডেতে এসে দেখালেন সেরা বোলিং। প্রথমবার তিনি পেলেন ৪ উইকেটের স্বাদ। তাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ৯ উইকেটে থামিয়ে দেয় ১৯৮ রানে। আর শেষ পর্যন্ত দল পায় ৮ উইকেটের অনায়াস জয়।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুইশর নিচে আটকে দিয়ে ১০ ওভারে ২৯ রান দিয়ে মিরাজ নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে তার আগের সেরা বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৩ উইকেট।

মিরাজ টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে যোগ্যতার পরিধিটা দেখিয়েছিলেন। টেস্টে ভাল খেললেও ২০১৭ সালে ওয়ানডেতে ৭ ম্যাচে ৬ উইকেটে নেন তিনি। উইকেট পিছু গড় ৪১.৬৬ একটু বেশিই মনে হয়েছে। সেই মিরাজ নিজেকে বদলে ফেলেছেন চলতি বছর। গেল জানুয়ারিতে ঘরের ত্রিদেশীয় ওয়ানডে টূর্নামেন্টে মাত্র ১ ম্যাচ খেলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকে মিরাজ ওয়ানডে দলে নিয়মিত। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং (৩/৪৬)। এতদিন ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং ছিল ওটাই। কিন্তু শুক্রবার সিলেটে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেটাকে টপকে গেছেন এ ডানহাতি স্পিনার।

প্রথম স্পেলে ( ৮-০-২৭-২) হেমরাজ, ব্রাভোকে ফেরান মিরাজ। এরপর সিমরন হেটমেয়ারকে ফিরিয়ে এলবিডাব্লিয়ের ফাঁদে ফেলেন। তার বলেই কাইরন পাওয়েল আউট

মিরাজ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বছরে ৪১.৬৬ গড়ে ৬ উইকেট নেন। সেই অফ স্পিনার মিরাজ এ বছর ওয়ানডেতে ১৫ ম্যাচে নিজের পকেটে পুরেছেন ১৮ উইকেট। ওভার প্রতি তিনি রান দিয়েছেন ৩.৯৯।
আর শুক্রবার ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন তিনি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD