Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সিলেটে উইন্ডিজকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

December 14, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বোলাররাই জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। এরপর ব্যাটসম্যানরা ভুল করেন নি। সব মিলিয়ে অলিখিত ফাইনালে ঠিকই বাজিমাত করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে ৮ উইকেটে হারাল মাশরাফি বিন মর্তুজার দল। একইসঙ্গে সিলেটে এই জয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ সিরিজ জয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস ভাগ্যটা বাংলাদেশেরই পক্ষে ছিল। ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে আটকে যায়। জবাব দিতে নেমে ৩৮.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।

শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়লেন একজনই। শাই হোপ, অসাধারণ সেঞ্চুরি করলেন। অন্য ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়াতেই ব্যস্ত ছিলেন। শুরুতে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণি এরপর মাশরাফি বিন মর্তুজার পেসে কুপোকাত সফরকারী দলের ব্যাটসম্যানরা। এরমধ্যে হোপ অপরাজিত ছিলেন ১৪৬ রানে। দ্বিতীয় সর্বোচ্চ রান মারলন স্যামুয়েলসের, মাত্র ১৯। মিরাজ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট তুলেন ২৯ রানে।

এরপর জবাব দিতে নেমে তামিম ও লিটন দলকে এনে দেন ভাল সূচনা। লিটন ফিরেন ২৩ রানে। ৪৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও সৌম্য সরকার গড়েন ১৩১ রানের জুটি। সৌম্য ৮০ রান ধরেন সাজঘরের পথ। তবে ৬৯ বল বাকি রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। করেন ১০৪ বলে ৮১ রান।

অন্য প্রান্তে থাকা মুশফিক অপরাজিত ছিলেন ১৪ বলে ১৬ রানে। ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরা সাই হোপ।

সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৮/৯ (হেমরাজ ৯, হোপ ১০৮*, ব্রাভো ১০, স্যামুয়েলস ১৯, হেটমায়ার ০, পাওয়েল ১, চেইস ৮, অ্যালেন ৬, পল ১২, রোচ ৩, বিশু ; মুস্তাফিজ ০/৩৩, মিরাজ ৪/২৯, সাকিব ২/৪০, মাশরাফি ২/৩৪, সাইফ ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৪)।
বাংলাদেশ: ৩৮.৩ ওভারে ২০২/২ (তামিম ৮১*, লিটন ২৩, সৌম্য ৮০, মুশফিক ১৬*; রোচ ০/১৬, চেইস ০/৩২, পল ২/৩৮, স্যামুয়েলস ০/২৫, বিশু ০/৪৮, অ্যালেন ০/২২, পাওয়েল ০/২১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মেহেদি হাসান মিরাজ।
সিরিজসেরা: শাই হোপ।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ এ জয়ী।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD