Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ বাংলাদেশের

December 11, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হোপ মানে আশা। কিন্তু সেই আশাতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপের কাছে মঙ্গলবার হেরে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শেষ ওভারে এসে নিস্পত্তি। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাথা নীচু করেই ফিরতে হল মাশরাফি বিন মতুর্জাদের। হোপ অপরাজিত ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলে ৪ উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য সঙ্গে ছিলনা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাটিংয়ে পাঠায় টাইগারদের। দল ৫০ ওভারে ৭ উইকেটে মোটে ২৫৫ রান করে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে সফরকারীরা।
জয়ের নায়ক শাই হোপ। ৪৩তম ওয়ানডে খেলতে নেমে এদিন ক্যারিয়ার সেরা ইনিংসে অপরাজিত থাকেন ১৪৪ বলে ১৪৬ রানে। ইনিংসে ছিল ১২ চার আর ৩টি ছক্কা।
যদিও শেষ দিকে বেশ চেপে ধরেছিল বাংলাদেশ। জিততে ক্যারিবীয়দের শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। কিন্তু হোপ ঠান্ডা মাথায় সব সামাল দিয়েছেন। রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান আর মাহমুদউল্লাহর বল অকার্যকর করে দলকে পাই দেন দারুণ জয়।
সপ্তম উইকেট জুটিতে হোপকে দারুণ সঙ্গ দিলেন পল। দুজন ৬৪ বলে তুলেন ৭১ রান। দল পায় দুর্দান্ত এক জয়। সিরিজে এখন ১-১ সমতা। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি এখন হয়ে গেল অলিখিত ফাইনাল। শুক্রবার সিলেটে শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ।

মিরপুরে বাংলাদেশের ব্যাটসম্যানদের সংগ্রহটাই তেমন চ্যালেঞ্জিং ছিল না। অবশ্য ২৫৫ রান ছোট স্কোরও নয়। তারপরও বোলাররা পারলেন না। ম্যাচে তামিম, সাকিব ও মুশফিক করেছেন হাফসেঞ্চুরি। মাহমুদউল্লাহর ৩০। অন্যরা তেমন কিছুই করতে পারেন নি। শেষ ৫ ওভারে এসেছে ২৬ রান।
তামিম ইকবাল ও মুশফিকুর রহীম ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি তিন অঙ্ক ছোঁয়া জুটি গড়ার কীর্তি গড়েন তারা।তামিমের বিদায় দিয়ে ভাঙে ১১১ রানের জুটি। ওয়ানডেতে এটি তাদের পঞ্চম শতকের জুটি।

মঙ্গলবার একটি রেকর্ড স্পর্শ করেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস করে অধিনায়ক মাশরাফি আরেকটি অর্জন ক্যারিয়ারে যোগ করলেন। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এতোদিন ছিল হাবিবুল বাশার সুমনের। তাকে ছুঁয়ে ফেললেন মাশরাফি। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দেন হাবিবুল বাশার। অধিনায়ক হিসেবে মাশরাফির এটি ছিল ৬৯তম ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৫/৭ (তামিম ৫০, লিটন ৮, ইমরুল ০, মুশফিক ৬২, সাকিব ৬৫, মাহমুদউল্লাহ ৩০, সৌম্য ৬, মাশরাফি ৬*, মিরাজ ১০*; রোচ ১/৩৯, টমাস ৩/৫৪, চেইস ০/২২, পল ১/৬৮, বিশু ১/২৭, পাওয়েল ১/৪১)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.২ ওভারে ২৫৬/৬ ( হেমরাজ ৩, হোপ ১৪৬*, ব্রাভো ২৭, স্যামুয়েলস ২৬, হেটমায়ার ০, পাওয়েল ১, চেইস ৯, পল ১৮*; সাকিব ০/২৮, মিরাজ ১/৩৯, মুস্তাফিজ ২/৬৩, মাশরাফি ১/৫২, মাহমুদউল্লাহ ০/১২, রুবেল ২/৪৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাই হোপ।

Previous Post

আশরাফুলের ব্যাটে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পথে রনি

Next Post

আইপিএলের নিলামে দুই ভায়রা ভাই

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post

আইপিএলের নিলামে দুই ভায়রা ভাই

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD