Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হাবিবুলের রেকর্ডে ভাগ বসালেন মাশরাফি

December 11, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিজেকে আগের ম্যাচেই নতুন উচ্চতায় নিয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজা। খেলেছিলেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুইশতম ওয়ানডে। মঙ্গলবার আরেকটি রেকর্ড স্পর্শ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস করে অধিনায়ক মাশরাফি আরেকটি অর্জন ক্যারিয়ারে যোগ করলেন। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এতোদিন ছিল হাবিবুল বাশার সুমনের। তার সেই রেকর্ড স্পর্শ করলেন মাশরাফি।

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দেন হাবিবুল। অধিনায়ক হিসেবে মাশরাফির এটি ৬৯তম ওয়ানডে। সন্দেহ নেই সামনেই বাশারকে টপকে যাবেন তিনি। আর ৫০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এরপরই আছেন সাকিব আল হাসান।

এদিকে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়েন লিটন দাস। চোট পেয়ে মাঠ থেকেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ক্যারিবিয়ান পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে চেয়ে ব্যর্থ হন। বল গিয়ে লাগে তার পেছনের পায়ের গোড়ালির একটু ওপরে। এক রান নিয়ে আরেকপ্রান্তে গিয়েই শুয়ে পড়েন তিনি।

মাঠে ফিজিও প্রাথমিক চিকিৎসা পর ঠিক না হলে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৫ রান করা লিটন।

অন্যদিকে মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ-বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার একসঙ্গে খেলতে নামলেন শততম আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্ব ক্রিকেটে ৫ ক্রিকেটার একসঙ্গে একশ বা তার বেশি ম্যাচ খেলার নজির ৬৪টি। অবশ্য বাংলাদেশের কোনো পাঁচ ক্রিকেটার একসঙ্গে একশ আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘটনা এটিই প্রথম।

Previous Post

অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় ভারতের

Next Post

কথা বলল তামিম-মুশফিক-সাকিবের ব্যাট

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

4
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post

কথা বলল তামিম-মুশফিক-সাকিবের ব্যাট

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
4

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD