Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ড্যারেন ব্র্যাভো

December 5, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নির্বাচকরা ভুলেই গিয়েছিলেন তাকে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে মনে হচ্ছিল ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে গেছে ড্যারেন ব্র্যাভোর। তবে দেশের হয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে ঠিকই খেলে গেছেন এই ব্যাটসম্যান। অবশেষে ডাক পেলেন ৫০ ওভারের ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে দেখা গেছে ড্যারেন ব্র্যাভোকে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর ফের সুযোগ মিলল। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন মারলন স্যামুয়েলস ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটও।

অবশ্য টাইগারদের বিপক্ষে লড়াইয়ে দলে নেই অধিনায়ক জেসন হোল্ডার। চোটে দলের বাইরে থাকা এই ক্রিকেটারের বদলে নেতৃত্বে আছেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।

এদিকে ওপেনার এভিন লুইসকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন।এ র আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চলতি বছরে ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তার এই সিদ্ধান্ত সহজ ভাবে নেয়নি। তারই পথ ধরে এবার বাদ পড়লেন এই ব্যাটসম্যান।

আগামী ৯ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এই মাঠে। ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD