ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই কোনঠাসা করে ফেলেছিল নিউজিল্যান্ডকে। মঙ্গলবার শুধু আনুষ্ঠানিকতা সেরে জয় তুলে নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে কিউইরা। ম্যাচ বাঁচানো দুরে থাক, ইনিংস ব্যবধানে হেরেছে দল। ইয়াসির শাহর ঘূর্ণি বলে সর্বনাল হল তাদের। শেষ পর্যন্ত দুবাই টেস্টের চতুর্থ দিনে ৩১২ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট। দুই ইনিংসে মোট ১৪ উইকেট তুলে নেন এই স্পিনার।
নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা। এর আগে সরফরাজ আহমেদের দল আবুধাবি টেস্টে জয়ের ৪ রানে হেরেছিল।
দুবাইয়ে ইয়াসির প্রথম ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। ১৮৪ রান দিয়ে ১৪ উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে। ১৯৮২ সালে লাহোর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন পেস বোলার ইমরান।
দুবাই টেস্টে পাকিস্তান ৫ উইকেটে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাব দিতে নেমে মাত্র ৯০ রানে ১ম ইনিংস শেষ নিউজিল্যান্ডের। ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়। তবে লড়ছেন রস টেলর (৮২) আর হেনরি নিকোলস (৭৭)। আগের দিন ইয়াসির সব মিলিয়ে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টেস্টে একদিনে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ১৯৯৯ সালে অনিল কুম্বলে সর্বশেষ টেস্টের একদিনে ১০ উইকেট নিয়েছিলেন। টেস্টে এক ইনিংসে ১০ উইকেট দ্বিতীয় নেওয়ার দ্বিতীয় কীর্তি গড়লেন ইয়াসির।
পাকিস্তানের হয়ে টেস্ট ইনিংসে ইয়াসিরের চেয়ে ভালো বোলিং আছে আবদুল কাদির (৯-৫৬, বিপক্ষ দল ইংল্যান্ড) ও সরফরাজ নওয়াজের (৯-৮৬, বিপক্ষ দল অস্ট্রেলিয়া)।
আগামী ৩ ডিসেম্বর আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪১৮/৫ ইনিংস ঘোষণা
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯০/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (ফলো অন) ১১২.৫ ওভারে ৩১২/১০ (ল্যাথাম ৫০, টেলর ৮২, নিকোলস ৭৭, ওয়াটলিং ২৭, ডি গ্র্যান্ডহোম ১৪, সোধি ৪, ওয়েগনার ১০, প্যাটেল ৫*, বোল্ট ০; হাসান ৩/৪৬, ইয়াসির ৬/১৪৩, বিলাল ১/৬১
ফল: পাকিস্তান ইনিংস ও ১৬ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির শাহ


