Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মিরাজের প্রশংসা করে তিনি বললেন ‘ইনিংসটি স্পেশাল’

November 12, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে দাপট বাংলাদেশের। আর সেই পথটা করে দিয়েছেন মুশফিকুর রহীম। খেলেছেন রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। দেশের হয়ে সর্বোচ্চ ২১৯ রানের ইনিংস শেষে আন্দে উদ্বেল মুশি। বলছিলেন, ‘নিজের ওপর অনেক বিশ্বাস ছিল, প্রস্তুতিটা অনেক ভাল ছিল। সেদিক থেকে অবশ্যই অনেক ভাল লাগছে। কারণ ডাবল সেঞ্চুরি ইটস নট ইজি। আর মিরপুরের উইকেট, আপনারা জানেন যে কতোটা আনপ্রেডিক্টেবল। বিশেষ করে এই মাঠে আমার প্রথম সেঞ্চুরি। এটা আমার ক্ষেত্রে মাইলফলক ছিল। আমার মনে হয় না, বাংলাদেশে এমন কোনো ক্রিকেটার আছে যে বলবে মিরপুরে তার প্রথম সেঞ্চুরি স্পেশাল না। এখানে সেঞ্চুরি করে আমি গর্বিত, এই ইনিংস আমার কাছে স্পেশাল।’

ম্যাচে মুশফিকুর রহিমের সঙ্গে মেহেদী হাসান মিরাজের গড়েছেন ১৪৪ রানের অপরাজিত জুটি। সোমবার দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজের সঙ্গে ব্যাটিংয়ের প্রসঙ্গ নিয়ে মুশফিক বলছিলেন, ‘ওর সঙ্গে ব্যাটিং আমি সব সময় উপভোগ করি। মিরাজ প্রাণবন্ত একজন সঙ্গী। ও খুব মজার একটা চরিত্র। ওর মতো একজন খেলোয়াড় মাঠে থাকা সব সময়ই উপভোগ্য। ও আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুইশ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি। ওর সঙ্গ সব সময়ই উপভোগ্য। আমি সব সময়ই বলি, ওর মাঝে অমিত সম্ভাবনা আছে। ওর মনোযোগ আর প্রত্যয় ওর সবচেয়ে বড় ব্যাপার।’

মিরাজ বন্দনায় মুশফিক আরো বলেন, ‘অনেক সময় হয়তো বাজে শটে আউট হয়ে যায় কিন্তু আজ যেভাবে ব্যাটিং করেছে তাতে ও আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। আমি ওকে এগুলোই বলার চেষ্টা করি। ও কিন্তু সবই জানে। একটা দূরের বল খেললে বলে ‘ভাই আমি তো দূরের বল খেলে দিসি।’ আমি বলি, তুই তো জানিস, তাও কেন খেলিস। ও খুব মজার ছেলে। ওর সাথে ব্যাটিং করতে আমার সব সময়ই মজা লাগে। আর একটা ব্যাপার ভালো লাগছে, টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই ওর সাথে আমি ক্রিজে ছিলাম। আজকে ওকে বলছিলাম, আমার দুইশ হওয়া পর্যন্ত অন্তত তুই থাকিস।’
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫২২ রানে তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিন শেষে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে জিম্বাবুয়ে। এ অবস্থায় প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে চাইছে টাইগার বোলাররা। সিরিজ হার এড়াতে জয় চাই স্বাগতিকদের।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD