Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঢাকাতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাহমুদউল্লাহর

November 6, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
একটুর জন্য হল না!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ। সাদা পোশাকে টানা আট ইনিংসে দুইশ রানের নিচে আটকে গেল টাইগাররা। মানে টেস্টের মেজাজের সঙ্গে মানিয়ে নিতেই ভুলে গেছে দল। তবে এবার জিম্বাবুয়ের কাছে হারটা অারো বেশি যন্ত্রণা দিচ্ছে। ৫ বছর পর দলটির কাছে হারল বাংলাদেশ।

মঙ্গলবার সিলেট টেস্টের চতুর্থ দিনের চা বিরতির আগেই অলআউট দল। ৬৩.১ ওভারে ১৬৯! ৩২১ রানের টার্গেটে খেলতে নেমে কিছুই করা হল না। অথচ নিজেদের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ব্যর্থতার যারপরনাই হতাশ বাংলাদেশ অধিনায়ক। কোন অজুহাত দাঁড় করাননি রিয়াদ। ব্যর্থতা মেনে নিয়ে বললেন, ‘অধিনায়ক হিসেবে এবং ক্রিকেটার হিসেবে এটা মানা কষ্টকর। দর্শকরা এসেছে আমাদের ভালো খেলা দেখতে। আমরা পারফর্ম করতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। আশা করি, তারা যেভাবে সব সময় সমর্থন করেন, সেভাবেই করবেন। বাংলাদেশের ক্রিকেটের আগেও এমন সময় এসেছে তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি সবাই মিলে আবার ঘুরে দাঁড়াব।’

পরের টেস্টে দাপটে ফিরতে চাইছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানেন সাফল্য দিয়েই এই ব্যর্থতা ঢেকে দিতে হবে। তিনি বলেন, ‘এভাবে যদি পারফর্ম করতে থাকি, তাহলে তো অবশ্যই ইমেজ একটা বড় ইস্যু হবেই। ক্রিকেটারদের পক্ষ থেকে এটুকুই বলতে পারি, কোন কিছু আমরা সহজে নেব না। এখান থেকে শক্তভাবে ফিরে আসতে পারব। আমার মনে হয় একটা ইনিংসই যথেষ্ট। পরের টেস্টে ভিন্ন বাংলাদেশকে দেখবেন ইনশাল্লাহ।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী রোববার, মিরপুরের হোম অব ক্রিকেটে। সিরিজ হার এড়াতে সেই টেস্ট জিততেই হবে তাদের।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD