ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফলটা আগের দিনই যেন নির্ধারিত হয়ে ছিল। বুধবার শুধু আনুষ্ঠানিকতারই দেখা মিলল। ঢাকা মেট্রোকে উড়িয়ে দিল ঢাকা বিভাগ। তাইবুর রহমান আর মোশাররফ হোসেনদের স্পিনে কুপোকাত প্রতিপক্ষ। বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ইনিংস ও ১৬১ রানে জিতেছে তারা।
বুধবার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের শুরুতে ঢাকা বিভাগকে আবার ব্যাটিংয়ে নামাতে ২৬৮ রান দরকার ছিল মেট্রোর। সাদমান ইসলাম ও মোহাম্মদ আশরাফুল লড়ছিল। ৬৩ রানের পরই শেষ। ৬৬ রান করেন সাদমান। আশরাফুল ফিরেন ৩৪ রানে। আর দল শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪৪ রানে।
৩১ রানে ৪ উইকেট শিকার করেন তাইবুর। ৩৪ রানে ৩ উইকেট নেন মোশাররফ।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫৯/৮ ইনিংস ঘোষণা
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৮৬/১০
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৫৫.২ ওভারে ১৬৬ (সাদমান ৬৬, আশরাফুল ৩৪, মার্শাল ৭, সৈকত ০, জাবিদ ১৩, অনিক ৮, শহিদুল ৪, আসিফ ০, সানি ০*; শাকিল ১/৪২, সুমন ০/২৮, মোশাররফ ৩/৩৪, শুভাগত ২/১৯, সাইফ ০/৬, তাইবুর ৪/৩১)
ফল: ইনিংস ও ১৬১ রানে জয়ী ঢাকা বিভাগ
#####
এদিকে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের মাচে রাজশাহীর বিপক্ষে লিড নিয়েছে রংপুর। ১ম ইনিংসে রংপুরের ৩৩৬ রানের জবাবে রাজশাহী অলআউট ২৪৮ রানে। এরপর রংপুর বুধবার তৃতীয় দিন শেষ করে ১ উইকেটে ২০ রানে। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড ১০৮ রানের।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর ১ম ইনিংস: ৩৩৬/১০ ও রংপুর ২য় ইনিংস: ৮.৪ ওভারে ২০/১ (ফারদিন ১৮, রাকিন ১*; ফরহাদ ০/১২, শফিকুল ০/৭)।
রাজশাহী ১ম ইনিংস: ১১৭.১ ওভারে ২৪৮/১০ (জুনায়েদ ৪৮, ফরহাদ ৭১, জহুরুল ৩৩, সাব্বির ০, মুক্তার ০, সানজামুল ২৫, ফরহাদ রেজা ১৮, দেলোয়ার ১২, শফিকুল ১৩*; শুভাশিস ৪/৭৪, রবিউল ৪/৬২, সোহরাওয়ার্দী ১/১৫)।


