Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কঠিন চ্যালেঞ্জে মাশরাফির দল

October 26, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হোয়াইটওয়াশের মিশনে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। শন উইলিয়ামস খেলেছন ক্যারিয়ার সেরা ইনিংস। করেছেন শতরান। তারই পথ ধরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারীরা করেছে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান।

শন উইলিয়ামসের সেঞ্চুরি আর ব্রেন্ডন টেইলরের ফিফটিতে এই পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে। শুরুতে বিপর্যয়ে পড়লেও এই দু’জন দলে পথ দেখান। এরমধ্যে উইলিয়ামস খেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।
তিনি অপরাজিত ছিলেন ১২৯ রানে। ১৪৩ বলের ইনিংসে আছে ১০ চার ও এক ছক্কা। আফগানিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ১০২ রানকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামস

টাইগার স্পিনার নাজমুল ইসলাম অপু ৫৮ রানে নিয়েছেন দুটি উইকেট। দুই পেসার আবু হায়দার ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট পেয়েছেন।

সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টস ভাগ্য ছিল মাশরাফি বিন মর্তুজার পাশে। বাংলাদেশ অধিনায়ক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে বল হাতে নিয়েছেন।

রাতে শিশির পড়লে বিপাকে পড়বেন বোলাররা এ কারণেই ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতেই বিপাকে। ৭ ওভারে ২৩ রান তুলতেই শেষ ২ উইকেট।

ওয়ানডে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হকের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে আছেন তিনি। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার আবু হায়দার আর বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। বিশ্রাম গেছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। টানা দুই ম্যাচে শূন্য রান করায় বাদ পড়েন ফজলে মাহমুদ রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৮৬/৫ (মাসাকাদজা ২, জুয়াও ০, টেইলর ৭৫, উইলিয়ামস ১২৯*, রাজা ৪০, মুর ২৮, চিগুম্বুরা ১*; আবু হায়দার ১/৩৯, সাইফ ১/৫১, আরিফুল ০/১৭, মাশরাফি ০/৫৬, সৌম্য ০/১৬, নাজমুল ২/৫৮, মাহমুদউল্লাহ ০/৪০)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD