Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট দলে চমকের নাম খালেদ

October 25, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অনেকটা আচমকা জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন তিনি। এটা ঠিক ঘরোয়া ক্রিকেটে বল হাতে সাফল্য মিলছিল। কিন্তু খালেদ আহমেদও নিশ্চয়ই ভাবেন নি এভাবে হঠাৎ খুলে যাবে স্বপ্নপূরণের দরজা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত দলে রয়েছেন এই পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আছেন ইনজুরিতে দলের বাইরে। দলে নেই সহ অধিনায়ক তামিম ইকবালও। এ কারণেই বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

খালেদ ছাড়াও টেস্ট দলে আছেন আরো তিন নতুন মুখ। ওয়ানডে দলে থাকলেও এখনো অভিষেক হয়নি আরিফুল হকের। তার আগেই টেস্ট দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। একইসঙ্গে টেস্ট দলে জায়গা পেলেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু। ওয়ানডে দলে খেলা এই দুই ক্রিকেটার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন।

সব মিলিয়ে ১৫ সদস্যের দলে টেস্ট দলে বড় চমকের নাম খালেদ আহমেদ। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বল হাতে সাফল্য পেয়েছেন এই ডানহাতি পেস বোলার। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে মোট নেন ১০ উইকেট।
এর আগে গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪ উইকেট নেন। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে নেন ১০ উইকেট।

তারই পথ ধরে উঠে এসেছেন জাতীয় দলে। ২৬ বছর বয়সী এই পেসারকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বৃহস্পতিবার বলেন, ‘দেখুন, খালেদ এইচপি ও ‘এ’ দলের হয়ে খুবই ভালো বোলিং করেছে। শুধু এইচপিতেই নয়, আমার মতে এখন বাংলাদেশের সেরা তিন গতিময় বোলারের একজন।’

টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। তার জায়গায় এসেছেন শফিউল ইসলাম। দলে নেই সৌম্য সরকার, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি। তবে আছেন আবু জায়েদ রাহী।

কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও এবারো নির্বাচকদের মন গলাতে পারেন নি তুষার ইমরান।এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে কিছুই বলতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তুষার।

আগামী ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্টের প্রথমটি। জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু ১১ অক্টোবর। ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেট।

১৫ সদস্যের টেস্ট দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও খালেদ আহমেদ।

Previous Post

টেস্টের আগে মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি

Next Post

আরিফুলের অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post

আরিফুলের অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD