ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনে হচ্ছিল হারিয়েই যাবেন তিনি। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে দেখা গিয়েছিল তাকে। তারপর থেকেই দলের বাইরে। তবে হাল ছাড়েননি তিনি। ঘরোয়া ক্রিকেটে লড়াই করে ফের জায়গা করে নেন জাতীয় দলে। এবার দলে নিজের জায়গাটা পোক্ত করতেই লড়ছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটো ওয়ানডেতেই সাফল্যের মুখ দেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বল হাতে সফল তিনি। ৪৫ রানে নেন ৩ উইকেট। এর আগে মিরপুরের শেরেবাংলায় ব্যাট হাতে দলের বিপর্যয়ে ইমরুল কায়েসের সঙ্গে মিলে গড়েন প্রতিরোধ। সপ্তম উইকেট জুটিতে রেকর্ড জুটি। করেন হাফসেঞ্চুরি।
এবার দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা তুলে ২৪৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের শিশিরের কথা ভেবেই টস জিতে আগে বোলারদের হাতে বল তুলে দেন মাশরাফি। এ অবস্থায় বোলাররা নিরাশ করেনি। এরমধ্যে ব্রেন্ডন টেলর ৭৩ বলে করেন ৭৫ রান। আর পেসার সাইফউদ্দিনের বলে উইলিয়ামস (৪৭) ও মাশরাফির বলে সিকান্দার রাজা (৪৯) মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন প্যাভিলিয়নে।
সাইফউদ্দিনের শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নেন মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদউল্লাহ।
অপরিবর্তিত এক দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ১৬ বছর পর ঘরের ছেলে ছাড়া এক ওয়ানডে দেখতে হলো চট্টগ্রামবাসীকে। তামিম ইকবাল ইনজুরি নিয়ে আছেন দলের বাইরে।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪৬/৭ (মাসাকাদজা ১৪, জুয়াও ২০, টেইলর ৭৫, উইলিয়ামস ৪৭, সিকান্দার ৪৯, মুর ১৭, চিগুম্বুরা ৩, মাভুটা ৯*, টিরিপানো ৩*; মাশরাফি ১/৪৯, মুস্তাফিজ ১/৩৫, সাইফ ৩/৪৫, মিরাজ ১/৪৫, অপু ০/৪৩, মাহমুদউল্লাহ ১/২১)


