Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জিম্বাবুয়েকে উড়িয়ে এগিয়ে গেল বাংলাদেশ

October 21, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কোন অঘটন নয়। জয় হল ফেভারিটেরই। জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই অনায়াসে হারাল বাংলাদেশ। রোববার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এক কথায় প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ম্যাচটা মাশরাফি বিন মর্তুজার দল জিতে নিয়েছে ২৮ রানে।

দিবা-রাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইমরুল কায়েসের শতরান ও মোহাম্মদ সাইফউদ্দিনের অর্ধশতকে দল তুলে ৮ উইকেটে ৫০ ওভারে ২৭১ রান। এরপর জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ে তুলতে পারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান।

ম্যাচে জয়ের নায়ক নিঃসন্দেহে ইমরুল কায়েস। দলের বিপর্যয়ে হাল ধরেন তিনি। সঙ্গে তরুন সাইফুদ্দিন দারুণ সঙ্গ দিয়েছেন তাকে। ইমরুলের ব্যাট থেকে এসেছে ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংস। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের তখন মাত্র ১৩৯ রান তুলে শেষ ৬ উইকেট। তখন সাইফুদ্দিনকে সঙ্গে দারুণ লড়েছেন ইমরুল। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে রেকর্ড ১২৭ রান যোগ করেন। ইমরুল কায়েসের সেঞ্চুরি আর সাইফুদ্দিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।

দু’জন গড়েন রেকর্ড পার্টনারশিপ। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের রেকর্ড ছিল মুশফিকুর রহীম ও নাঈম ইসলামের ১০১ রান। ২০১০ সালে নিউল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ওই জুটি গড়েন তারা।

মিরপুরের ৬ ছক্কা আর ১৩ চারে ১৪০ বলে ১৪৪ রান করেন ইমরুল। যা ওয়ানডে ক্রিকেটে মিরপুরে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সর্বােচ্চ রানের ইনিংস। এটি তার তুতীয় ওয়ানডে সেঞ্চুরি। সাইফউদ্দিন করেন ৫০ রান। এটি তারই ক্যারিয়ারসেরা ইনিংস। মোহাম্মদ মিঠুন করেন ৩৭ রান। অভিষেক ম্যাচ ফজলে রাব্বি শুন্য রানে সাজঘরে ফিরেন।
৩৭ রানে ৪ উইকেট নেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। তেন্দাই চাতারা ৩ উইকেট নেন।

এরপর জবাব দিতে নেমে পক্ষে শুধু হাফসেঞ্চুরি পেয়েছেন শন উইলিয়াম। অন্যদের ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট। এবার দুই দল উড়ে যাবে চট্ট্রগ্রামে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে সেখানেই ২৪ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৮ (লিটন ৪, ইমরুল ১৪৪, মাহমুদ ০, মুশফিক ১৫, মিঠুন ৩৭, মাহমুদউল্লাহ ০, মিরাজ ১, সাইফ ৫০, মাশরাফি ২*, মুস্তাফিজ ১*; জার্ভিস ৪/৩৭, চাতারা ৩/৫৫, টিরিপানো ০/৬০, মাভুটা ১/৪৮, রাজা ০/৩৭, উইলিয়ামস ০/৩২)
জিম্বাবুুয়ে: ৫০ ওভারে ২৪৩/৯ (মাসাকাদজা ২১, জুওয়াউ ৩৫, টেইলর ৫, আরভিন ২৪, সিকান্দার রাজা ৭, শন উইলিয়ামস ৫০* পিটার মুরস ২৬, ত্রিপানো ২, মাভুতা ২০, জারভিস ৩৭, চাতারা ২*, মেহেদি মিরাজ ৩/৪৬, নাজমুল ইসলাম অপু ২/৩৮, মুস্তাফিজ ১/২৯)
ফল: বাংলাদেশ ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরুল কায়েস।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD