ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুবাই টেস্টের তৃতীয় দিন শেষেও একইভাবে দাপট পাকিস্তানের। মোহাম্মদ হাফিজ-হ্যারিস সোহেল শতরানে এনে দিয়েছিলেন বড় স্কোর। আর বোলাররা দ্রুত শেষ করে দিলেন অস্ট্রেলিয়ার ১ম ইনিংস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮২ রানের জবাবে ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ফলোঅনে পড়েছিল অজিরা। কিন্তু সরফরাজ আহমেদ প্রতিপক্ষে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই নামেন। এরপর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তান তুলে ৩ উইকেটে ৪৫ রান। পাকিস্তানের লিড ৩২৫ রান।
অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। উদ্বোধনী জুটিতে অজিরা পায় ১৪২ রান।কিন্তু তারপরই সব শেষ। মাত্র ৬০ রানের মধ্যে আউট দশ ব্যাটসম্যান। টেস্ট অভিষেকে অ্যারন ফ্রিঞ্চ ১৬১ বলে করেন ৬২ রান। খাজা ৮৫ রান।
আর ৩৩ বছর বয়সী বিলাল আসিফ ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন। এটি টেস্ট অভিষেকে পাকিস্তানের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবশেষ ৫০ বছরে বিলাল বিলালই সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার যিনি অভিষেকে এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।
এছাড়া মোহাম্মদ আব্বাস ১৯ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২/১০ ও ২য় ইনিংস: ১৬.২ ওভারে ৪৫/৩ (ইমাম ২৩*, হাফিজ ১৭, বিলাল ০, আজহার ৪; লায়ন ১/২৩, হল্যান্ড ২/৯)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ২০২/১০ (খাজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, পেইন ৭, সিডল ১০, লায়ন ৬, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, বিলাল ৬/৩৬)।


