ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে জাতীয় দলে খেলার দাবীটা জোরালো করছেন সাদমান ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে রান ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন তিনি। আগের ম্যাচেই তুলেছিলেন শতরান। এবার ডাবল সেঞ্চুরির পথে তিনি। তার দাপটে ঢাকার বিপক্ষে ১ম ইনিংসে বড় স্কোর গড়ার পথে ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকা মেট্রো তুলেছে ৪ উইকেটে ৩১২ রান। সাদমান ১৮৬ ও মেহরাব হোসেন জুনিয়র ৩৭ রানে উইকেটে আছেন। ১ম ইনিংসে ঢাকা ২০৬ রানে অলআউট হয়েছিল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে সাদমান সপ্তম সেঞ্চুরি তুলে নেন। ৩১৩ বলের তিন অঙ্কে পা রাখেন তিনি। ইনিংসে ছিল ২১ চার ও ১ ছক্কয়। এজাতীয় লিগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে করেন ১৫৭ রান।
এদিকে কক্সবাজারে সিলেট ও চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে মঙ্গলবার খেলাই হয়নি। বৃষ্টির কারণে মাঠে নামতে পারেন নি দুই দলের ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ২০৬/১০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৬/০) ১০২ ওভারে ৩১২/৪ (সাদমান ১৮৬*, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব জুনিয়র ৩৭*; শাহাদাত ২/৫৪, সালাউদ্দিন ১/৬৪, নাজমুল ০/৬২, শুভাগত ১/৬৪, মোশাররফ ০/৬০, সাইফ ০/৩)


