Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন উচ্চতায় বিরাট কোহলি

September 9, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যর্থতা বলে কিছুই যেন নেই বিরাট কোহলির অভিধানে। দল ব্যর্থতার বৃত্তে থাকলেও তার ব্যাট কখনোই হার মানেনি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজটাই তার বড় প্রমাণ। তিনি একাই প্রাচীর তুলে দাঁড়িয়ে যাচ্ছেন। ধারাবাহিক সেই সাফল্যের পথ ধরে এবার নতুন এক মাইলফলকে পা রাখলেন বিরাট কোহলি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০০০, ১৬০০০ ও ১৭০০০ রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার দ্রুততম ১৮০০০ রান করার অনন্য কীর্তি গড়লেন ভারত অধিনায়ক। এই রেকর্ড গড়তে গিয়ে কোহলি পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে।

ইংল্যান্ড বিপক্ষে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা রানের জন্য হন্যে হয়ে উঠলেও সাবলীল আছেন কোহলি। সিরিজে এরইমধ্যে সাড়ে পাঁচশর বেশি রান এসেছে তার ব্যাটে। সিরিজের শেষ টেস্ট খেলার আগেই দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি।
শনিবার পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে কোহলি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ভারত দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০। ম্যাচের ৩৪ নম্বর ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে একটি রান নিয়ে ২১ রান তুলেন কোহলি। এরই পথ ধরে পা রাখেন ১৮০০০ রান ক্লাবে।

লারা ৪১১টি ইনিংসে খেলে ১৮ হাজার রান করেন। কোহলির লাগল মাত্র ৩৮২টি। ৪১২ ইনিংসে ১৮ হাজার রান করেছিলেন শচীন টেন্ডুলকার। রিকি পন্টিং ৪২২টি ইনিংস পা রাখেন এই ক্লাবে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD