Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

এক হাতে ক্যাচ প্র্যাকটিস ও মিরাজের চ্যালেঞ্জ

August 28, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস গড়েও মাটিতে পা মিরাজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দ্বিতীয় দিনের অনুশীলনটাও বেশ উপভোগ করলেন ক্রিকেটাররা। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর হোম অব ক্রিকেটে এখন ব্যস্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মঙ্গলবার ফিল্ডিং সেশনে ক্যাচ ধরার নতুন একটা কৌশল রপ্ত করিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। সীমানার ধারে দাঁড়িয়ে এনামুল হক বিজয়-লিটন কুমার দাসরা। একেজনের নাম ধরে ডেকে ক্যাচ ছুঁড়ে দেন কোচ। খানিক দৌড়ে এসে ক্যাচ ধরছেন ক্রিকেটাররা।

অবশ্য শর্ত ছিল ক্যাচ ধরতে হবে একহাতে। এই চ্যালেঞ্জে সবচেয়ে সফল মেহেদি হাসান মিরাজ। অনুশীলনে ফিল্ডিংয়ের এই কৌশল নিয়ে দিন শেষে তিনি বলেন, ‘দেখুন, এক হাতে ক্যাচ ধরতে পারলে ব্যালান্সটা ঠিক রাখা যায়। জানা কথা যে এক ক্যাচ ধরা বেশ কঠিন। আমরা ফিল্ডিংয়ে সেই কঠিন কাজটাই সেরে নিচ্ছি। কঠিন পদক্ষেপটা বশে আনতে পারলে সহজটা তখন আরও সহজ মনে হবে।’

এবারই প্রথম এশিয়া কাপে খেলবেন মিরাজ। দুই বছর জাতীয় দলে খেলা এই অলরাউন্ডার এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলেন, ‘দলের প্রয়োজনে যখন যেটা করতে হবে সেটাই করবো। দলের প্রয়োজনে পাওয়ার-প্লে’তে বোলিং করতে হলে কীভাবে ব্যাটসম্যানকে রান করা থেকে থামিয়ে রাখব, উইকেট আদায় করতে পারব; মিডল ওভারে কীভাবে বল করব, এইভাবে পরিকল্পনা করেই বল করি। এছাড়া ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই।’

এশিয়া কাপ আসর এবার বসবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে বলেন, ‘এশিয়া কাপ আমার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে আমি এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে ভালো কিছু করার। এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতে, যদি সুযোগ পাই অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি ওখানে, উইকেট সম্পর্কে একটু হলেও ধারনা আছে। সব ঠিক থাকলে ভালো করার চেষ্টা করব আমি।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD