Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নির্বাচকরা দুঃসংবাদ শোনালেন আশরাফুলকে

August 12, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আশরাফুলের শাস্তি কমানোর বিরুদ্ধে বিসিবির আপিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রাত পোহালেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে মোহাম্মদ আশরাফুলের। কিন্তু ৫ বছর পর জাতীয় দলে খেলার পথ জন্য উন্মুক্ত হলেও কোন সুখবরই মিলছে না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু রোববারই জানিয়ে দিলেন তাদের ভাবনাতে আপাতত নেই আশরাফুল।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন আশরাফুল। শুরুতে বিপিএল এন্টি করাপশন ট্রাইব্যুনাল তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেল সাজা কমিয়ে করে পাঁচ বছর।

বিসিবির অনুমতি নিয়ে গেল দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন আশরাফুল। তবে সুযোগ মিলেনি বিপিএলেও। কিন্তু সোমবার ১৩ আগষ্ট থেকে বিপিএল ও জাতীয় দলের ফেরার পথে আর কোন বাধা নেই। এ অবস্থায় ২০১৯ বিশ্বকাপে খেলতে লক্ষ্য ঠিক করেছেন ৩৪ বছর বয়সী আশরাফুল।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়ে দিলেন, ‘আশরাফুল অনেক ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। সাসপেসশন যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে।’

আশরাফুলকে কোন ফরম্যাটে ভাবা যায়, সেটা এখনো ঠিক করতে পারেন নি নির্বাজকরা। নান্নু বলেন, ‘ওকে কোন ফরম্যাটের জন্য আমরা চিন্তা করব সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন তেমন কোন চিন্তা করছি না। তারপরও সামনে ঘরোয়া মৌসুমটা আমরা দেখব, তারপর চিন্তা করব।’

২০১৭-১৮ মৌসুমে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫টি শতরান করেছেন আশরাফুল। যা এর আগে ২০১৫-১৬ মৌসুমে মোমেন্টাম ওয়ানডে কাপে দক্ষিণ আফ্রিকার আলভারো পিটারসন করে দেখিয়েছিলেন।

নিষেধাজ্ঞা উঠার পর ২৩টি লিস্ট ‘এ’-এর ম্যাচে আশরাফুলের গড় ৪৭.৬৩। এ অবস্থায় বয়সও ৩৪ পেরিয়ে গেছেন। এনিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন ‘বয়স কোন বিষয় না। আপনার যদি ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের মানের হয় তাহলে যে কোন প্লেয়ারই আসতে পারে। যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর বয়সের ব্যাপার আছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। তার তো অবশ্যই সামর্থ্য আছে। এ মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোন জায়গা নেই।’

অবশ্য আশরাফুল পারফরম্যান্স দিয়েই ফের জায়গা করে নিতে চান জাতীয় দলে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD