Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

স্বপ্নের জয়ে ৯ বছর পর সিরিজ বাংলাদেশের

July 29, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

না, এবার আর শেষ মুহুর্তে এসে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ল না বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা যখন নেতৃত্বে তখন কী আর পথ হারায় টাইগাররা? হারায় নি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে রোববার শেষ ওয়ানডেতে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারাল লাল সবুজের প্রতিনিধিরা। এরই পথ ধরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-১ এ।

ইতিহাস জানাচ্ছে ৯ বছর আবারো দেশের বাইরে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়েতে সর্বশেষবার সিরিজ জিতেছিল টাইগাররা। এটি দেশের বাইরে বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

শনিবার ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৩০১ রান। তামিম ইকবালের রেকর্ড গড়া শতরানে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম তিনশ রানের সংগ্রহ। এরপর জবাব দিতে নেমে ২৮৩ রানে থামে উইন্ডিজ।

তবে ভয় পাইয়ে দিয়েছিলেন রোভম্যান পাওয়েল।  ৪১ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেললে শেষ পর্যন্ত রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানের কৌশলের সঙ্গে পেরে উঠেননি তিনি।

তবে জয়ের নায়ক তামিমই। অসাধারন ব্যাট করেছেন গোটা সিরিজে। শনিবারও তার ব্যাটে দারুণ এক ইনিংস।
প্রথম ম্যাচে পেয়েছিলেন শতরান। এদিন আরেকটি হাঁকিয়ে গড়েন ইতিহাস। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে একাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ওপেনার। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ১৩০ রানে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে করেন ৫৪। আর শনিবার ফিরেন ১০৩ রানে।

৪৯ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর চারটি চার ও ১ ছক্কায় মাশরাফি তুলেন ২৪ বলে ৩৬ রান করে।
এরপর বেশ জবাব দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে লড়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল সিরিজ নির্ধারনী ম্যাচটা বুঝি তারাই জিতে যাবে। তবে গেইল ৭৩ রানে ফিরলে লড়াই ফিরে টাইগাররা। তারপর বাকী পথটা মাশরাফির কৌশলী ক্যাপ্টেন্সিতেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। আর লেখা হয় অসাধারন এক বিজয় কাব্য!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০১/৬ (তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৬৭*, মাশরাফি ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*; কটরেল ১/৫৯, হোল্ডার ২/৫৫, বিশু ১/৪২, নার্স ২/৫৩)।

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৩/৬ (গেইল ৭৩, লুইস ১৩, হোপ ৬৪, হেটমায়ার ৩০, রোভম্যান পাওয়েল ৭৪*; মাশরাফি ২/৬৩, মিরাজ ১/৪৫, মুস্তাফিজ ১/৬৩, মোসাদ্দেক ০/১০, মাহমুদউল্লাহ ০/২০, রুবেল ১/৩৪, সাকিব ০/৪৫)।

ফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

ম্যাচসেরা: তামিম ইকবাল

সিরিজসেরা: তামিম ইকবাল

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD