Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

এবার ওয়ানডে সিরিজের ‘আসল’ লড়াই

July 21, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগান শ্রেষ্টত্ব মেনে নিলেন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
অপ্রত্যাশিত ভরাডুবি হয়েছে টেস্ট সিরিজে। দল হারতেই পারে। কিন্তু এমন ভয়াবহ ব্যর্থতায় রীতিমতো হতাশ ভক্তরা। বিশেষ করে ৪৩ রানে প্রথম টেস্টের ১ম ইনিংসে অলআউটের পর সমালোচনার তোপে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। সেই ধাক্কা সামলে উঠার সুযোগ এসে গেছে টাইগারদের সামনে। প্রিয় ফরম্যাট ওয়ানডের লড়াই এবার। প্রস্তুতি ম্যাচে জয়ের পর রোববার শুরু আসল লড়াই।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ৫০ ওভারের এই ম্যাচে গায়ানায় মাঠে নামবে দল।

বাংলাদেশ ওয়ানডেতে বরাবরই ভাল একটা দল। সেটা যে কোন কন্ডিশনেই। গত কয়েক বছর ধরেই এই কথার যৌক্তিকতা খুঁজে পাওয়া গেছে। অবশ্য ক্যারিবিয়দের বিপক্ষে এ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ২৮ ওয়ানডে খেলে ৭টিতে জিতেছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে দুবার সিরিজ জেতার সুখস্মৃতি রয়েছে লাল-সবুজদের।
ওয়ানডেতে ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশ সবশেষ খেলেছে ২০১৪ সালে। সিরিজের তিনটি ওয়ানডেতে হারলেও দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা।

এবার লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দল। ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ (ইউডব্লিউআই) চ্যান্সেলরস একাদশকে যে ৪ উইকেটে হারায় টাইগাররা। রান পেয়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। বল হাতে সাফল্য পেয়েছেন পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজেরি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

ওয়ানডের সূচি

২২ জুলাই, ১ম ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা সাড়ে ৭টা

২৫ জুলাই, ২য় ওয়ানডে, গায়ানা, রাত সাড়ে ১২টা

২৮ জুলাই, ৩য় ওয়ানডে, সেন্ট কিটস, সন্ধ্যা সাড়ে ৭টা

 

 

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD