Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

July 8, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:

আগের সেই দাপট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই অধঃপতন হচ্ছে তাদের। তারই ছায়া দেখা গেল জিম্বাবুয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। তার দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৮৩ রান। জবাব দিতে নেমে ৬ উইকেট আর ৪ বল হাতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
অথচ দলটি মাত্র ২ রান তুলতেই হারিয়েছিল ২ উইকেট। কিন্তু তারপরই মাথা তুলে দাঁড়ায়। আর শেষ করে দেয় অজিদের শিরোপা জয়ের স্বপ্ন। পাকিস্তানের টি-টুয়েন্টি ইতিহাসে এটি অনন্য জয়। ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল তারা। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রান তাড়া করে জিতে পাকিস্তান।

এই ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছিল দক্ষিণ পাকিস্তান। এরপর ফিরতি লেগে তুলে নেয় জয়। আর ফাইনালেও পাকিস্তানি ক্রিকেটারদেই বাজিমাত! এই টুর্নামেন্টের অন্য দলটি ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

ফাইনালে রোববার বিপর্যয়ের মুখে দারুণ ব্যাট করেন ফখর জামান ও শোয়েব মালিক। ফখর ৪৬ বলে ১২ চার ও ৩ ছয়ের ঝড়ো ইনিংসে তুলেন ৯১ রান। ৩৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত শোয়েব মালিক। ১৯ বলে ৪ চার ও ১ ছয়ে সরফরাজ আহমেদ তুলেন ২৮ রান। আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৩ রান তুলে অস্ট্রেলিয়া। ডি’আর্চি শট তুলেন ৫৩ বলে ৭৬ রান। অ্যারন ফ্রিঞ্চ ২৭ বলে ৪৭ রান করেন।

 

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৩/৮ (শর্ট ৭৬, ফিঞ্চ ৪৭, ম্যাক্সওয়েল ৫, স্টয়নিস ১২, হেড ১৯, কেয়ারি ২, অ্যাগার ৭, উইলডারমুট ১*, টাই ০, রিচার্ডসন ৬; আমির ৩/৩৩, ফাহিম ১/৩৮, হাসান ১/৩৮, শাহিন শাহ ১/৩২, শাদাব ২/৩১)।
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৮৭/৪ (ফখর ৯১, সাহেবজাদা ০, তালাত ০, সরফরাজ ২৮, মালিক ৪৩*, আসিফ ১৭*; ম্যাক্সওয়েল ২/৩৫, স্ট্যানলেক ০/২৫, রিচার্ডসন ১/২৯, টাই ০/৩৩, স্টয়নিস ০/৩১, উইলডারমুট ০/১৬)।

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচ ও সিরিজসেরা: ফখর জামান

Previous Post

সেমিফাইনালে কে কার মুখোমুখি

Next Post

জয়ের ছন্দে নারী ক্রিকেট দল

Related Posts

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

2
লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই
বিশেষ প্রতিবেদন

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

6
রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

7
Next Post
ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

জয়ের ছন্দে নারী ক্রিকেট দল

Discussion about this post

সর্বশেষ..

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
2

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
6

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD